World

নোবেল শান্তি পুরস্কার পেল আইসিএএন

কোনও ব্যক্তি নন, নোবেল শান্তি পুরস্কার পেল একটি সংগঠন। তাদের পরমাণু অস্ত্র বিরোধী কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেল ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিস নিউক্লিয়ার ওয়েপন বা আইসিএএন। প্রায় ১০ বছর ধরে লাগাতার বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের বিরোধিতায় প্রচার চালিয়ে যাচ্ছে এই সংগঠন। নোবেল কমিটির তরফে এদিন সংগঠনের নাম ঘোষণা করে জানানো হয়, মানব সমাজ ও সভ্যতার জন্য পারমাণবিক অস্ত্র এক অভিশাপ। তার ভয়ংকর কুপ্রভাব থেকে বিশ্বকে মুক্ত করার জন্য সচেতনতা বৃদ্ধির চেষ্টা নিরলসভাবে চালিয়ে গেছে এই সংগঠন। তাই এই সংগঠনকেই এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য বেছে নেওয়া হল।

সাধারণভাবে ফি বছর কোনও এক বা একাধিক ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বেছে নিতে দেখা গেছে নোবেল কমিটিকে। এবার তাই এক সংগঠনকে বেছে নেওয়ার পদক্ষেপকে অভিনবত্বের চোখেই দেখছেন সকলে।

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026