তাঁর লেখা আবেগের শক্তি দ্বারা প্রভাবিত। যা স্মৃতি, সময়কে বারবার ছুঁয়ে যায়। তিনি একজন নিখুঁত ঔপন্যাসিক। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করতে গিয়ে ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো সম্বন্ধে এমনই ব্যাখ্যা দিল নোবেল কমিটি। ‘রিমেনস অফ দ্যা ডে’-র লেখক কাজুও ইশিগুরোর জন্ম জাপানে। কিন্তু জীবন কেটেছে ইংল্যান্ডেই। একজন ব্রিটিশ নাগরিক হিসাবেই তাঁর লেখার জগতে উত্থান। ম্যান বুকার জেতা ৬২ বছরের এই লেখকের লেখা কাহিনি নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, কাজুও ইশিগুরোর উপন্যাসগুলিতে দুই বিখ্যাত লেখক জাঁ অসটেন ও ফ্রাঞ্জ কাফকা-র ছাপ রয়েছে। এই দুই লেখককে মেলালে যা বার হয় তার নাম কাজুও ইশিগুরো। গত বছর সাহিত্যে নোবেল বিখ্যাত কবি ও গায়ক বব ডিলানকে দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল সুইডিশ অ্যাকাডেমিকে। যদিও তারা তাদের সিদ্ধান্ত থেকে সরেনি। এবার যাঁকে তারা বেছে নিল তাঁকে নিয়ে কোনও সমালোচনার অবকাশ থাকল না।
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…