নোবেল পুরস্কার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
লিগো ডিটেক্টর, সহজ কথায় ব্ল্যাকহোল টেলিস্কোপ আবিষ্কারে উল্লেখযোগ্য অবদান ও মাধ্যাকর্ষণ তরঙ্গগুলির পর্যবেক্ষণে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী রেনার ওয়েস, ব্যারি সি বারিস এবং কিপ এস থ্রোন। এদিন পুরস্কারের কথা ঘোষণা করে সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস।
বেশ কিছু বছর ধরেই একটি বিষয়ে একাধিকজনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে। ভাগ করে দেওয়া হচ্ছে পুরস্কার। ১৯১৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন তাঁর থিওরি অফ রিলেটিভিটিতে মাধ্যাকর্ষণ তরঙ্গ থাকার বিষয়ে সম্ভাবনা ব্যক্ত করেন। তবে তার বাস্তবিক কোনও প্রমাণ দাখিল আইনস্টাইন করতে পারেননি।
প্রায় শতবর্ষ পরে মাধ্যাকর্ষণ তরঙ্গ আবিষ্কার হয় হালে, ২০১৫ সালে। তারপর থেকেই তা নিয়ে পর্যবেক্ষণ চলছে। সেই পর্যবেক্ষণে এই ৩ বিজ্ঞানীর অবদান প্রশ্নাতীত বলেই মনে করছে নোবেল কমিটি।
আরেক মাইলফলক সাফল্য পেল ভারতীয় সেনা। সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জন্য এবার রেডিও…
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…