World

ধনী দেশ, দরিদ্র দেশ, আদি অনন্ত ধাঁধার উত্তর খুঁজে ত্রয়ীর নোবেল জয়

পৃথিবীতে একটি দেশ ধনী দেশ হিসাবে চিহ্নিত হয়। অন্য একটি দেশ দরিদ্র দেশ হিসাবে চিহ্নিত হয়। কেন, সেই ধাঁধার উত্তর খুঁজে পেলেন ৩ প্রতিভা।

বিশ্বজুড়ে অনেক দেশ ছড়িয়ে আছে। তারমধ্যে কিছু দেশকে ধনী দেশ বলে চিহ্নিত করা হয়। সেই তালিকায় যেমন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, লুক্সেমবার্গ, নরওয়ে, সিঙ্গাপুর, সুইৎজারল্যান্ডের মত অনেক দেশ। তেমনই দরিদ্র দেশের মধ্যে রয়েছে দক্ষিণ সুদান, বুরুন্ডি, মাদাগাস্কার, মোজাম্বিক, কঙ্গোর মত অনেক দেশ।

প্রশ্ন হল কেন এই ফারাক। এই ধরাধামে কোনও দেশ বিশাল ধনী আর কোনও দেশ অতি দরিদ্র কেন? এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। অনেকটা ধাঁধার মত মনে হয় এই ফারাক।

৩ অর্থনীতিবিদ তারই উত্তর খুঁজে বার করার চেষ্টা করলেন। এমআইটি-র ড্যারন অ্যাসিমোগলু এবং সাইমন জনসন আর শিকাগো বিশ্ববিদ্যালয়ের জেমস রবিনসন, এই ৩ অর্থনীতিবিদ একসঙ্গে অনেক পরিশ্রম করে বিশ্বজুড়ে এই ধনী দরিদ্র দেশের ফারাক ও তার কারণ খুঁজে বার করার চেষ্টা করেছেন।

তাঁরা এটাও জানিয়েছেন এই ফারাক কমানো অত্যন্ত জরুরি। ৩ অর্থনীতিবিদের এই প্রচেষ্টার জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি তাঁদের ২০২৪ সালের নোবেল পুরস্কারের জন্য বেছে নিয়েছে। এই ত্রয়ী পাচ্ছেন এবারের অর্থনীতিতে নোবেল।

এই ৩ অর্থনীতিবিদই নানা প্রক্রিয়ায় এই কারণ দেখানোর চেষ্টা করেছেন। তবে তাঁরা সবচেয়ে বেশি এই ধনী দেশ দরিদ্র দেশ ফারাকের জন্য সামাজিক সংগঠনগুলিকে দায়ী করেছেন। কারণ এই বিভিন্ন সংগঠনের ওপর একটি সমাজের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে থাকে।

যে সমাজে আইন ব্যবস্থা দুর্বল এবং যেখানে অনেক সংগঠন বা সংস্থা মানুষকে শোষণ করে সেখানে দেশের সার্বিক বৃদ্ধি প্রায় হয়না। কেন তাও তাঁরা বুঝিয়ে দিয়েছেন।

ধনী দেশ ও দরিদ্র দেশের মধ্যে যে অর্থনৈতিক সমৃদ্ধির ফারাক থাকে তা দূর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেন ত্রয়ী। এটাও বলেন যে এই কাজ করতে গেলে সামাজিক সংগঠনগুলির বিশাল অবদান থাকতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026