World

যৌন কেলেঙ্কারির ছায়া, এ বছর ঘোষণা হবে না সাহিত্যে নোবেল

যৌন নির্যাতনের অভিযোগ, সুইডিশ অ্যাকাডেমির স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের মনে প্রশ্ন সহ কয়েকটি বিষয়কে সামনে রেখে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা বন্ধ রাখল অ্যাকাডেমি। দ্বিতীয় বিশ্ব‌যুদ্ধের পর এমন কোনও বছর যায়নি যেখানে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা বন্ধ ছিল। ফলে এই সিদ্ধান্ত সেদিক থেকে ঐতিহাসিক। তবে অ্যাকাডেমির তরফে এও জানানো হয়েছে যে যদি সবকিছু ঠিক হয়ে যায় তবে তাঁরা ২০১৮-র পুরস্কারও ২০১৯ সালে দিয়ে দেবে। তবে নোবেলের মত এমন এক সম্মানজনক পুরস্কার ঘোষণা বন্ধ থাকার খবরে গোটা বিশ্ব জুড়েই সকলে অবাক।

সাহিত্যে সারা বিশ্বে কোন সাহিত্যিক নোবেল পুরস্কার পাবেন তা ঠিক করে সুইডিশ অ্যাকাডেমির একটি দল। এই দলের অন্যতম সদস্য মহিলা কবি ক্যাটারিনা ফ্রসটেনসন। তাঁর স্বামী জাঁ-ক্লদ আরনল্ট সুইডেনের এক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর বিরুদ্ধেই সামনে এসেছে যৌন নির্যাতনের অভিযোগ। ফলে সেই আঁচ এসে লেগেছে সুইডিশ অ্যাকাডেমির গায়ে। এছাড়াও তাঁদের কয়েকজন সদস্যকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে ক্রমশ সুইডিশ অ্যাকাডেমির সম্মান সাধারণ মানুষের মনে কমে যাচ্ছিল। অন্তত এমনই মনে করছে অ্যাকাডেমি। তাই তাঁদের সম্বন্ধে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা ও সম্মান ফিরে আসার পরই ফের তাঁরা সাহিত্যে নোবেল দেওয়ার পথে হাঁটতে চাইছে। একথা অ্যাকাডেমির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে। আর সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০১৮ সালে সাহি‌ত্যে কারও নাম নোবেল প্রাপক হিসাবে ঘোষণা করা হচ্ছে না।

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026