National

লালুপ্রসাদ আর কখনও জেল থেকে মুক্তি পাবেন না, দাবি নীতীশের

আর কখনও জেল থেকে মুক্তি পাবেননা লালুপ্রসাদ যাদব। তিনি যা করেছেন তার জন্য তাঁকে জেলেই কাটাতে হবে। লালুপ্রসাদের পরিবার তাঁর দিকে আঙুল তুলছে। তিনি নাকি ষড়যন্ত্র করে লালুপ্রসাদকে জেলে পাঠিয়েছেন। কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন। লালুপ্রসাদকে জেলে পাঠিয়েছে আদালত। পাটনায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পশুখাদ্য কেলেঙ্কারি ও দুর্নীতির একাধিক মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব জামিনে মুক্ত হয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরতে চাইছেন বলে দাবি করেন নীতীশ কুমার। তাঁর দাবি, লালুপ্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৫ বছর ধরে বিহারের ‘জঙ্গল রাজ’ চলেছে। কিন্তু এখন সেসময় গেছে। এখন বিহারে আইনের শাসন রয়েছে। লালুপ্রসাদের পরিবার যদিও বারবারই লালুপ্রসাদের বন্দিদশার জন্য নীতীশ কুমারের দিকে আঙুল তুলেছে।

লালুপ্রসাদ যাদব জেলে যাওয়ার পর এখন আরজেডি-র দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব। তিনিই এখন বিহারের বিরোধী নেতা। তাঁর দাবি, নীতীশ কুমার জনসভায় যা বলেছেন তাতে লালুপ্রসাদের জেলে যাওয়া যে তাঁরই ষড়যন্ত্র তা বোঝা যাচ্ছে। নীতীশ কুমারের দুমুখো নীতি প্রকাশ হয়ে গেছে বলেও দাবি করেন তেজস্বী। জেলবন্দি লালুপ্রসাদ এখন রাঁচিতে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026