ফাইল : নীতীশ কুমার, ছবি - আইএএনএস
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বৃহস্পতিবার পড়তে হল এক অস্বস্তিকর পরিস্থিতিতে। তাঁকে লক্ষ্য করে এক ছাত্র জুতো ছুঁড়ে মারে। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। জুতো নীতীশ কুমারের গায়ে লাগেনি। ঘটনাটি ঘটে পাটনায় একটি অনুষ্ঠানে। যেখানে নীতীশ কুমার সহ উপস্থিত ছিলেন বিহারের অন্য কয়েকজন মন্ত্রী। সেই সময় চন্দন কুমার তিওয়ারি নামে এক ছাত্র নীতীশ কুমারকে লক্ষ্য করে তার জুতোটি ছোঁড়ে।
জুতো লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ওই ছাত্রকে ধরে ফেলেন জনতা দল ইউনাইটেডের কর্মীরা। তাকে মারধরও করা হয়। পরে ওই ছাত্রকে আটক করে পুলিশ। ওই ছাত্রের দাবি, সংরক্ষণের বিরোধী সে। তাই সে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকারেরও বিরোধী। সংরক্ষণের বিরোধিতা করেই তার এই জুতো ছোঁড়া।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…