National

নীতি আয়োগের বৈঠকে গেলেন না মমতা

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যোজনা কমিশন তুলে দেন। সে জায়গায় তৈরি করেন নীতি আয়োগ। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর সভাপতিত্বে প্রথম নীতি আয়োগের বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সেই বৈঠকে গেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এরমধ্যে অমরিন্দর সিং শরীর খারাপ থাকায় যাননি। কেসিআর যাননি তাঁর একটি প্রকল্পের উদ্বোধন থাকায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ৩ পাতার একটি চিঠি লিখে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তাতে তিনি সাফ জানিয়েছেন, তিনি মনে করেন নীতি আয়োগ একটি বিফল সত্ত্বা কারণ তার কোনও অর্থনৈতিক ক্ষমতা নেই। তিনি আরও জানিয়েছেন, নীতি আয়োগের বৈঠকের আলোচ্য সূচি আগে থেকেই স্থির করা থাকে। এই সূচি কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে কথা বলে স্থির করে না। তাই এই বৈঠকে যাওয়ার কোনও মানে হয় না বলেই তিনি মনে করেন।

নীতি আয়োগের এদিনের বৈঠকের আলোচ্য সূচিতে জায়গা পেয়েছে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা আরও বাড়ানো, খরা পরিস্থিতি ও তার মোকাবিলা, সুরক্ষা সংক্রান্ত বিষয়। রাষ্ট্রপতি ভবনে এই বৈঠকে সভাপতিত্বের দায়িত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগেই দিল্লি পৌঁছেছিলেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026