নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ পানাগারিয়া। যোজনা কমিশনকে ঢেলে সাজিয়ে মোদী সরকার তৈরি করে নীতি আয়োগ। কাজটা একই। তবে বদলে যায় নাম বা কাজের রীতিনীতি। তবে যোজনা কমিশনের মতই নীতি আয়োগের মাথায় অর্থাৎ চেয়ারম্যান রাখা হয় প্রধানমন্ত্রীকেই। তাঁর নিচেই ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ পানাগারিয়া। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অরবিন্দ কাজ করেছেন আড়াই বছর। এবার সেই পদ ছাড়তে চলেছেন তিনি।
এদিন নীতি আয়োগ থেকে পদত্যাগ করলেন পানাগারিয়া। জানিয়েছেন ফিরে যেতে চান পড়াশোনার জগতে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজেই ফেরত যেতে চান তিনি। যদিও কানাঘুষো অন্য কথাই বলছে। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের সঙ্গে সম্পর্কের অবনতিই এই সিদ্ধান্তের কারণ বলে মনে করছেন অনেকে। তবে পানাগারিয়া কিন্তু পড়াশোনার কথাই সামনে রেখে আগামী ৩১ অগাস্ট নীতি আয়োগ থেকে বিদায় নিচ্ছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…