ফাইল : নির্মলা সীতারমন, ছবি - আইএএনএস
১০ বছর ক্ষমতায় থেকেও রাফাল চুক্তি সম্পূর্ণ করতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। ১০ বছরেও কেন হলনা চুক্তি? তবে কী অন্য কারণ ছিল? ২০১৪ সালে প্রতিরক্ষামন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়ে জানিয়েছিলেন রাফাল কেনার জন্য টাকা নেই সরকারে কাছে। সেটা কোন টাকা? অথচ ২০১৪-এ এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালের মধ্যেই রাফাল চুক্তি সম্পূর্ণ করে। রাফাল প্রশ্নের জবাব দিতে গিয়ে এদিন লোকসভায় কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
প্রতিরক্ষামন্ত্রী এও দাবি করেন, আশপাশের রাষ্ট্রগুলি তাদের প্রতিরক্ষা সরঞ্জাম বাড়াচ্ছে। চিনের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। সেখানে ভারতীয় সেনাকেও প্রয়োজনে যুদ্ধ করার জন্য আধুনিক সরঞ্জাম দিতে হবে। দেশের সুরক্ষা সবচেয়ে আগে। তাই এই রাফাল চুক্তি। তিনি দাবি করেন, এই চুক্তি সম্পূর্ণ হওয়ার পর চুক্তি অনুযায়ী ৩ বছর পর প্রথম বিমান হাতে পাওয়ার কথা। যা এই বছরের সেপ্টেম্বরে হাতে পেতে চলেছে ভারত। সেপ্টেম্বরে মিলবে প্রথম রাফাল যুদ্ধবিমান। আর শেষ রাফাল যুদ্ধবিমানটি অর্থাৎ ৩৬ তম রাফাল বিমানটি আসবে ২০২২ সালে। মন্ত্রীর দাবি, এই বিমান বানাতে যে সময়টুকু লাগে সেটা প্রস্তুতকারক সংস্থাকে দিতেই হবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…