Business

করোনা চিকিৎসারত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে যখন সরকারি নির্দেশে গোটা দেশ বাঁচার জন্য ঘরবন্দি, তখন জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে যখন সরকারি নির্দেশে গোটা দেশ বাঁচার জন্য ঘরবন্দি, তখন জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের সাহায্য করছেন নার্স, প্যারামেডিক, টেকনিশিয়ান, ওয়ার্ড বয় থেকে সাফাই কর্মীরা। এঁদের সকলেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। অর্থমন্ত্রী এঁদের জন্য বৃহস্পতিবার বিশেষ বীমা প্রকল্পের ঘোষণা করলেন। এঁদের জন্য ৫০ লক্ষ টাকা করে বীমা প্রকল্প করেছে কেন্দ্র।

করোনার আতঙ্কে যখন গোটা দেশ স্তব্ধ তখন একটাই জায়গায় দিনরাত এক করে পরিশ্রম করছেন সকলে। সেটা চিকিৎসাকেন্দ্র থেকে হাসপাতাল সর্বত্র। সেখানে ব্যস্ততার সীমা নেই। চিকিৎসকদের সাদা পোশাকের ঈশ্বর বলেছেন খোদ প্রধানমন্ত্রী। সে কথাই এদিন শোনা গেল দেশের অর্থমন্ত্রীর গলায়। এঁদের লড়াইকে সম্মান জানিয়েই এই বীমা।

বিশ্ব মহামারি করোনার সঙ্গে লড়াই করছেন দেশজুড়ে সরকারি হেলথ সেন্টার, ওয়েলনেস সেন্টার ও হাসপাতাল মিলিয়ে ২০ লক্ষ স্বাস্থ্যকর্মী এই বীমার আওতায় আসছেন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন। পাশাপাশি তিনি দেশের দরিদ্র শ্রেণি ও যাঁদের প্রাত্যহিক মজুরিতে দিন চলে তাঁদের জন্য একগুচ্ছ বিশেষ সুরাহা প্রকল্প ঘোষণা করেছেন। যাতে তাঁরা খাবার ও টাকা কেন্দ্রে কাছ থেকে পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026