Business

দেশের একজনও অভুক্ত থাকবেন না, দরিদ্র স্বার্থে একগুচ্ছ ঘোষণা অর্থমন্ত্রীর

করোনাকে রুখতে গোটা দেশে লকডাউন চলছে। সব কাজকর্ম বন্ধ। মানুষকে ঘরেই থাকতে অনুরোধ করেছে সরকার। এই অবস্থায় সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছেন তথাকথিত দরিদ্র শ্রেণির মানুষজন। সমস্যায় পড়েছেন যাঁরা দৈনিক রোজগারের ওপর জীবনধারণ করেন। সংসার প্রতিপালন করেন। এঁদের কেউ যাতে অভুক্ত অবস্থায় না থাকেন সেজন্য বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দরিদ্রদের পাশে দাঁড়াতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আগামী ৩ মাসের জন্য দরিদ্রদের জন্য মাসে ৫ কেজি চাল বা আটা এবং ১ কেজি করে ডাল দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। কোন ডাল পাবেন তা নির্ভর করবে সেই অঞ্চলে যে ডালের চাহিদা বেশি তা দেখে। পাশাপাশি যেসব মহিলার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট রয়েছে তাঁরা মাসে ৫০০ টাকা করে পাবেন সংসার চালানোর জন্য। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।

দেশের যে ৮.৩ কোটি পরিবার উজ্বলা যোজনায় যে গ্যাস পায় তা আগামী ৩ মাস বিনামূল্যে পাবে তারা। দেশ জুড়ে ৩ কোটি বিধবা, পেনশন প্রাপক ও বিশেষভাবে সক্ষমরা এককালীন ১ হাজার টাকা করে অর্থ সাহায্য পাবেন কেন্দ্রের কাছ থেকে। বাড়ানো হয়েছে মনরেগা-র অন্তর্গত মজুরিও। ১৮২ টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ২০২ টাকা।

যেসব সংস্থায় ১০০ জনের কম কর্মী আছেন এবং তাঁদের মধ্যে ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজার টাকার কম, সেসব সংস্থার কর্মীদের জন্য ইপিএফও-র টাকা আগামী ৩ মাস কেন্দ্র জমা দেবে। সেক্ষেত্রে ওই কর্মীর তরফের ১২ শতাংশ টাকা এবং মালিকের তরফের ১২ শতাংশ টাকা জমা করবে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026