National

নাম না করে রাহুল গান্ধীকে ড্রামাবাজ বললেন অর্থমন্ত্রী

করোনা উদ্বেগের মধ্যেও রাজনীতি থামছে না। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে রাহুল গান্ধীর কথা বলাকে সরাসরি ড্রামাবাজি বলে কটাক্ষ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

নয়াদিল্লি : গত শনিবারের কথা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেখা যায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে কথা বলছেন। পথের ধারেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে বসে পড়েন তিনি। পরনে ছিল সাদা পাঞ্জাবী। কালো প্যান্ট। মুখে মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলছিলেন তিনি। সেই ছবি সর্বত্র ছড়িয়ে পড়ে। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি রাহুল গান্ধীর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বসে কথা বলাকে ড্রামাবাজি বলে ব্যাখ্যা করেন।

সাধারণত এমন ধরনের শব্দ প্রয়োগ নির্মলা সীতারমনকে করতে দেখা যায়না। এদিন তিনি আরও বলেন, কংগ্রেসের আরও দায়িত্বশীলভাবে এগিয়ে আসা উচিত। এই পরিস্থিতিতে হাতে হাত রেখে কাজ করা উচিত। সেখানে পরিযায়ী শ্রমিকদের অমূল্য সময়, তাঁদের বাড়ি ফেরার সময় রাহুল গান্ধী কথা বলে নষ্ট করেছেন বলেও দাবি করেন তিনি। এমনকি আরও একধাপ এগিয়ে অর্থমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, এঁরা সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে বরং শ্রমিকদের শিশুদের কোলে করে এগিয়ে দেওয়া বা শ্রমিকদের সুটকেস বয়ে দিলে পারেন।

অর্থমন্ত্রী এদিন বলেন, এটা খুব দুঃখের যে শ্রমিকরা পায়ে হেঁটে চলেছেন। তাঁদের জন্য ট্রেনের বন্দোবস্ত হয়েছে। কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য বা তাদের সহযোগী দলের শাসন যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ট্রেন চাইছে না। এই সময় সকলের একসঙ্গে হয়ে কাজ করা উচিত। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দায়িত্বশীলভাবে আচরণ করা উচিত বলেও পরামর্শ দেন সীতারমন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026