Entertainment

চলে গেলেন প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র, শিল্পীর প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া

২০১৫ সালে সেই যে সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকেই অসুস্থ ছিলেন বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারকা শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে চলে গেলেন চিরঘুমের দেশে।

চলে গেলেন কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা নাগাদ চেতলায় তাঁর নিজ বাসভবনেই চিরনিদ্রায় চলে যান তিনি। শনিবার সকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তবে হাসপাতালে যেতে তিনি রাজি ছিলেননা। রাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৫ সালে নির্মলা মিশ্র সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন। তারপরই শরীরের একটি দিক পক্ষাঘাতে পড়ে যায়। সেই অবস্থায় বিছানাতেই কাটছিল জীবন।

গত কয়েক বছরে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। অবশেষে শনিবার রাতে আর শেষ রক্ষা হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বাংলার এই প্রবাদপ্রতিম শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

একের পর এক কালজয়ী গানের জন্য চিরদিন তিনি শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর কয়েকটি কালজয়ী গানের মধ্যে রয়েছে আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, বলো তো আরশি তুমি, ও তোতা পাখি রে সহ অনেক এমন গান যা চিরদিন শ্রোতাদের কানে গুঞ্জরিত হতে থাকবে।

রবিবার সকলের শ্রদ্ধা জানানোর জন্য নির্মলা মিশ্রের দেহ বাড়ি থেকে রবীন্দ্র সদনে আনা হয়। মুখ্যমন্ত্রী এদিন নির্মলা মিশ্রের প্রয়াণে শোক ব্যক্ত করে জানান তাঁর প্রয়াণে বাংলা সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্কের কথাও জানান মুখ্যমন্ত্রী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026