National

সঙ্গে নির্ভীক থাকলে নির্ভয়ে চলাফেরা করছেন মহিলারা

দিল্লির নির্ভয়া কাণ্ডের পর দেশের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি হয় রিভলভার ‘নির্ভীক’। হাল্কা ওজনের রিভলভারটি আত্মরক্ষার জন্য মহিলারা নিজেদের ব্যাগেও রাখতে পারবেন। একেবারেই মহিলাদের কথা মাথায় রেখে এর ডিজাইন করা হয়। ডিজাইন করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কানপুর। সাধারণত রিভলভারের ওজন হয় ৭০০ গ্রাম। কিন্তু নির্ভীক-এর ওজন তার চেয়ে ২০০ গ্রাম কম করে তৈরি করা হয়েছে।

৫০০ গ্রাম ওজনের রিভলভারটি মহিলাদের পক্ষে বহন করা সহজ। প্রয়োজনে আত্মরক্ষার জন্য ব্যবহার করাও সহজ। এটি ১০ মিটারের মধ্যে ভালভাবে কাজ করতে পারে। যদিও অর্ডিন্যান্স ফ্যাক্টরির দাবি এটি ১৫ মিটার পর্যন্তও কাজ করে। কোনও মহিলা দুষ্কৃতিদের হাতে বিপদে পড়লে এই রেঞ্জ নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট। ০.৩২ বোর ক্যালিবারের এই রিভলভারটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশে।

এখনও পর্যন্ত গত ৫ বছরে ২ হাজার ৫০০টি এমন রিভলভার বিক্রি হয়েছে। বিক্রি বাড়ছে। তবে এই রিভলভার মধ্যবিত্তের কতটা আয়ত্তের মধ্যে তা নিয়ে প্রশ্ন আছে। সাধারণত রিভলভারের দাম হয় ১ লক্ষ টাকা। কিন্তু মহিলাদের জন্য তৈরি এই নির্ভীক রিভলভারের দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। তার সঙ্গে জিএসটি যোগ করলে দাঁড়াচ্ছে ১ লক্ষ ৪০ হাজার টাকা। আত্মরক্ষার প্রয়োজন অবশ্যই রয়েছে। সেজন্য এমন একটি আগ্নেয়াস্ত্র সঙ্গে থাকলে মহিলারা অনেক নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরাও করতে পারেন। কিন্তু দামটাও একটা বড় বিষয়। ফলে নির্ভীক মধ্যবিত্তদের আকর্ষিত করতে পারছেনা।

নির্ভীক এমন একটি রিভলভার যার পরিচর্যারও খুব একটা দরকার নেই। ফলে এই রিভলভারকে সচল রাখতে এর নিয়মিত দেখভালে সময় ব্যয় করতে হবেনা মহিলাদের। টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি হয়েছে এই রিভলভার। এতে জং ধরার ভয় নেই। ইন্টারন্যাশনাল পুলিশ এক্সপো-তে এই রিভলভারটি দেখানোও হয়। সকলকে জানানো হয় এর গুণাগুণ। এখন এই রিভলভারের ২৭০০ সিরিজটি তৈরি হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026