Business

নীরব মোদীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করল ইডি, দেশ ছেড়ে পালালেন হিরে ব্যবসায়ী

তাঁকে পাকড়াও করার আগেই দেশ ছেড়ে চম্পট দিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। ঠিক যেমনভাবে আগেভাগেই দেশ ছেড়ে চম্পট দিয়েছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া। নীরব মোদী শুধু ব্যবসায়ী নন, একটা ব্র্যান্ড। তাঁর ডিজাইন করা হিরের গয়না বিকোয় কোটি কোটি টাকায়। তাঁর বিরুদ্ধে আগেই ২৮০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা শুরু হয়েছিল। এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে! দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখা থেকে ১১ হাজার কোটি টাকার ওপর অবৈধ লেনদেনেও জড়াল নীরব মোদীর নাম। এরপরই তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীরব মোদীর দেশ জুড়ে যেখানে যত সম্পত্তি রয়েছে, সেখানে বৃহস্পতিবার হানা দেয় ইডি। কিন্তু যাঁকে নিয়ে এতকিছু সেই কোটিপতি হিরে ব্যবসায়ীর টিকি ছোঁয়া এখন কার্যতই মুশকিল।

জানা গেছে, হিরে ব্যবসায়ী নাকি এখন বহাল তবিয়তে রয়েছেন সুইৎজারল্যান্ডে। দেশ থেকে অনেক দূরে। সঙ্গে রয়েছেন এই আর্থিক দুর্নীতিতে তাঁর সঙ্গেই নাম জড়ানো তাঁর মামা মেহুল চোকসি। পিএনবি-র তরফে ১১ হাজার কোটি টাকার অবৈধ লেনদেনে নীরব মোদীর বিরুদ্ধে থাকা যাবতীয় প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ইডি নীরব মোদীর বিরুদ্ধে ‘ফেমা’য় আলাদা করে মামলা রুজু করেছে বলেই খবর। দেশে থাকলে এই অবস্থায় নীরব মোদীর ছাড় পাওয়া দুষ্কর হত। হয়তো তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন তিনি। তাই দেশ ছেড়ে চম্পট দিয়েছেন। যা অবস্থা তাতে ইতিমধ্যেই জালিয়াতির হাতযশে বিজয় মালিয়াকে পিছনে ফেলে দিয়েছেন এই হিরে ব্যবসায়ী। এখন দেখার তদন্তে আরও কত কাণ্ড সামনে বেরিয়ে আসে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026