Business

শতাধিক ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল নীরব মোদীর বিলাসবহুল বাংলো

১০০-র ওপর ডিনামাইট। ডিনামাইট স্টিক গুলি লাগানো বাড়ির ভিতরে ও বাইরে। বেশ সাজিয়ে গুছিয়েই লাগানো হয়। তারপর বিস্ফোরণ। ডিনামাইট একের পর ফাটতে থাকে আর বিশাল বিলাসবহুল অর্থ প্রাচুর্যে ভরপুর বাংলো ধসে পড়তে থাকে। তারপর একসময়ে তা ধূলিসাৎ হয়ে যায়। একটা ধ্বংসস্তূপের চেহারা নেয় এমন গোছানো বাংলো।

শুক্রবার এভাবেই গুঁড়িয়ে দেওয়া হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির অন্যতম প্রধান অভিযুক্ত নীরব মোদীর আলিবাগের বাংলো। ভারত ছেড়ে পালানো নীরব মোদীর এই সমুদ্রতীরের বাংলো বেআইনিভাবে নয়, একেবারে আইনিভাবেই এদিন গুঁড়িয়ে দেওয়া হয়। সকাল সওয়া ১১টা থেকে বিস্ফোরণ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বাড়িটি ভেঙে পড়ে। তবে বিস্ফোরণ ভয়ংকর ছিলনা। আশপাশের ক্ষতি না করে কেবল ওই বাংলো যাতে ভেঙে পড়ে তা মাথায় রেখে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

২০১৮ সালের ডিসেম্বরেই এই বাংলোর দখলে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারপর জানুয়ারিতে আলিবাগের এই বিলাসবহুল বাংলো ভাঙার কাজ শুরুর উদ্যোগ শুরু করে স্থানীয় প্রশাসন। প্রথমে অবশ্য বাংলোতে থাকা যাবতীয় দামি জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়। কাচের যাবতীয় সাজসজ্জা খুলে ফেলা হয়। তারপর বুলডোজার চালানোর চিরাচরিত প্রথা দিয়ে ভাঙার কাজ শুরু হয়। কিন্তু দেখা যায় এভাবে ওই বিশাল বাংলো ভাঙতে প্রচুর সময় ব্যয় হবে। কাজটাও কষ্টকর। তাই তা বন্ধ করে অবশেষে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বাংলো। আগামী কয়েক সপ্তাহ এখন চলবে বাংলোর ধ্বংসাবশেষ সরিয়ে জমি পরিস্কার করার কাজ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026