Business

নীরব মোদীর ভাইয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস

ভারত ছেড়ে পালানো আর্থিক দুর্নীতিতে যুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল দীপক মোদীর বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। নেহালের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধে রেড কর্নার নোটিস জারি হল নেহালের বিরুদ্ধে। ১৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে নীরব মোদীর বিরুদ্ধে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এই টাকা ঋণ হিসাবে নেওয়ার পর তা শোধ না করেই চম্পট দেন নীরব মোদী।

নীরব মোদীর সেই আর্থিক দুর্নীতিতে তাঁকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহাল মোদী। এমনই অভিযোগ রয়েছে নেহালের বিরুদ্ধে। তবে নেহাল মোদী বেলজিয়ামের নাগরিক। বেলজিয়ান হিসাবে পরিচিত। ফলে তাঁকে ওভাবে ভারত গ্রেফতার করতে পারবে না। ফলে ইন্টারপোলের সাহায্য চায় ইডি। নীরব মোদীকে বাঁচাতে নেহাল মোদী অনেক প্রমাণ নষ্ট করেছেন বলেও দাবি করেছে ইডি।

নীরব মোদীকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে ইডি ও সিবিআই। এদিকে নতুন করে নীরব মোদীর পরিবারের ওপর কোপ নেমে এল। এবার ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করল তাঁর ভাইয়ের বিরুদ্ধে। যা মোটেও শান্তিতে থাকতে দেবেনা মোদী পরিবারকে। প্রসঙ্গত নীরব মোদীর পাশাপাশি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তাঁর মামা মেহুল চোকসিকেও ভারতে আনার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী ২ সংস্থা ইডি ও সিবিআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026