Kolkata

চলে গেলেন ‘মেমসাহেব’-এর স্রষ্টা

তাঁর হাত থেকেই বেরিয়েছিল মেমসাহেব উপন্যাস। সেই বিখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্য চলে গেলেন।

কলকাতা : বৃহস্পতিবার দুপুরে টালিগঞ্জে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিমাই ভট্টাচার্য। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শরীর ভাল যাচ্ছিল না। একসময় বাংলা সাহিত্য জগতে তিনি অন্য প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সঙ্গে একসারিতে ছিলেন। যদিও পেশায় তিনি ছিলেন সাংবাদিক।

জন্ম অধুনা বাংলাদেশে হলেও তাঁর জীবনের একটা বড় অংশই কেটেছে পশ্চিমবঙ্গে। পেশায় ছিলেন সাংবাদিক। কিছুদিন কলকাতায় কাজ করেন। তারপর চলে যান দিল্লিতে। দিল্লিতে রাজনৈতিক ক্ষেত্রের সাংবাদিক হিসাবে পরিচিতিও পান। সাংবাদিকতার জীবন হয়তো তাঁকে সাহিত্যিক হয়ে ওঠার রসদের যোগানও দিয়েছিল। তাঁর প্রথম লেখা ‘রাজধানীর নেপথ্যে’।

নিমাই ভট্টাচার্যের একের পর এক উপন্যাস, ছোট গল্প আজও বাঙালি পাঠককুলকে নাড়া দেয়। তাঁর লেখা উপন্যাস ‘মেমসাহেব’ পরবর্তীকালে সিনেমার পর্দায় জায়গা পায়। উত্তমকুমার ও অপর্ণা সেন অভিনীত মেমসাহেব সিনেমাটি সত্তরের দশকের শুরুতে হিটও করে। ‘রাজধানী এক্সপ্রেস’, ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘পথের শেষে’, ‘ককটেল’, ‘ডার্লিং’ সহ নিমাই ভট্টাচার্যের অনেক লেখা চিরদিন বাংলা সাহিত্যের রত্ন হয়ে থেকে যাবে। তাঁর মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026