এনআরএস হাসপাতালে অবস্থানরত জুনিয়র ডাক্তাররা, ছবি - আইএএনএস
জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি কথা বলতে চান বলে আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আহ্বানেও সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। ফলে শনিবারও রাজ্যের সব সরকারি হাসপাতালে ওপিডি বন্ধ রইল। তবে জরুরি বিভাগে চিকিৎসা চালু হতে শুরু করেছে।
শুক্রবার রাতেই নবান্নে বৈঠকে বসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কিন্তু শনিবার একটি বিবৃতি দিয়ে এনআরএস হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন তাঁরা কোথাও আলোচনার জন্য যাবেন না। তাঁরা প্রতিনিধি পাঠালেও দরজার পিছনে সেই বৈঠক কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীকেই এনআরএস হাসপাতালে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে।
এই পরিস্থিতিতে শনিবারও বেলা পর্যন্ত জট কাটার সম্ভাবনায় আলো দেখা তেমন গেল না। এদিকে চিকিৎসক সাংসদ শান্তনু সেন দাবি করেছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে ডাক্তার নন, এমন মানুষ মদত দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। বহিরাগত তত্ত্ব তিনি তুলে এনেছেন। যা নিয়ে নতুন করে জুনিয়র ডাক্তারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও শান্তনু সেন জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আলোচনার টেবিলে বসার অনুরোধও জানিয়েছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…