Kolkata

আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, ফিরছেন রোগীরা

মুখ্যমন্ত্রী বলেছেন দ্রুত কাজে যোগ দিতে। কিন্তু তাতে তাঁরা রাজি নন বলে পরিস্কার বুঝিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসে আশ্বাস দিতে হবে যে ডাক্তারদের ওপর আগামী দিনে কোনও হামলার ঘটনা ঘটবে না। প্রতিটি হাসপাতালে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। এমনকি মুখ্যমন্ত্রী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য পেশ করেছেন বলেও দাবি করেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, এজন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এদিকে এনআরএস তো বটেই সারা রাজ্যেই কার্যত শিকেয় উঠেছে চিকিৎসা পরিষেবা। যার ফল ভুগতে হচ্ছে রোগীদের। রেহাই পাচ্ছেনা শিশুরাও।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে থাকাকালীনই জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করে দেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেও স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সোচ্চার হন। অন্যদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের ১১ জন চিকিৎসক এদিন ইস্তফাপত্র জমা দেন। এদিন বর্ধমান মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা যে তালা ঝুলিয়ে দিয়েছিলেন তা ভেঙে সেখানে চিকিৎসা পরিষেবা চালু করা হয়।

বৃহস্পতিবার বিকেলে আবার এনআরএস হাসপাতালে উত্তেজনা ছড়ায়। সেখানে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের দাবি, বেশ কয়েকজন বহিরাগত তাঁদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তাঁদের লক্ষ্য করে ইট, জলের বোতল ছোঁড়া হয়। ২ পক্ষে এনআরএস-এর গেটের সামনে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। ফলে এদিন রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় টুকরো ছবি ধরা পড়েছে। অনেক হাসপাতালেই রোগীদের নিয়ে আতান্তরে পড়া আত্মীয় পরিজনকে দিশেহারা হয়ে চোখের জল ফেলতে দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে। ৫ সদস্যের সেই প্রতিনিধি দল দেখা করে বেরিয়ে জানিয়ে দেয় তারা তাদের দাবিদাওয়া রাজ্যপালকে জানিয়েছে। তিনি সব শুনেছেন। তবে জুনিয়র ডাক্তাররা এটাও পরিস্কার করে দেন, যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলনে অনড় অবস্থান ধরে রাখবেন।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026