Kolkata

এনআরএস-এর সামনে বাঁশ হাতে রোগীদের পরিবারের রাস্তা অবরোধ

সকাল থেকে বন্ধ সব হাসপাতালের আউটডোর পরিষেবা। এনআরএস-এর দরজাতেই তালা দেওয়া। ফলে সেখানে কোনও বিভাগেই নতুন করে চিকিৎসার সুযোগ নেই। রোগীদের নিয়ে হিমসিম খাচ্ছেন তাঁদের আত্মীয়েরা। এদিকে এনআরএস কাণ্ডের জেরে এদিনও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে। অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই অবস্থায় এদিন বেলা পৌনে ১১টা নাগাদ এনআরএস হাসপাতালের সামনে পথ অবরোধ করেন রোগীদের আত্মীয়েরা। তাঁদের হাতে ছিল বাঁশ।

রোগীর আত্মীয়রা জানিয়ে দেন যতক্ষণ না এনআরএস হাসপাতালে তাঁদের রোগীদের চিকিৎসা করা শুরু হবে ততক্ষণ তাঁরা রাস্তাতেই অবরোধ করে বসে থাকবেন। অবরোধের জেরে শহরের অন্যতম ব্যস্ত রাস্তা, ব্যস্ত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিসযাত্রী থেকে অন্য কাজে বার হওয়া মানুষজন বাসে বা গাড়িতে বসে গলদঘর্ম হতে থাকেন। অনেকে গাড়ি ঘুরিয়ে অন্যভাবে যাওয়ার চেষ্টা করেন। এদিকে বিজেপির লালবাজার অভিযান ঘিরে মধ্য কলকাতার অন্য রাস্তাগুলিতেও যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও জটিল হয়।

১১টার পর পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে রাস্তা ফাঁকা করার উদ্যোগ নেয়। বিক্ষোভকারীদের জোর করে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ দাঁড়িয়ে থেকে এক এক করে গাড়ি পাস করাতে থাকে। ফলে ক্রমশ রাস্তা ফের স্বাভাবিক হতে শুরু করে। তবে যানজট ততক্ষণে যথেষ্ট বড় আকার নিয়েছে। এদিকে পুলিশ সরিয়ে দিলে রাস্তার পাশে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয়েরা।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026