Kolkata

রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র এনআরএস, আশঙ্কাজনক জুনিয়র ডাক্তার

রোগী মৃত্যুকে কেন্দ্র করে রাতভর অশান্ত রইল এনআরএস হাসপাতাল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তাঁর পরিবার, আত্মীয় বন্ধু থেকে পাড়ার লোকজনের হাসপাতালে তাণ্ডব নতুন কিছু নয়। মঙ্গলবার মধ্যরাতে সেই ঘটনাই ফের একবার ঘটে এনআরএস হাসপাতালে। মৃত রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বৃষ্টির মত ইট পড়তে থাকে। সরাসরি হাতাহাতি চলে। পুলিশ থাকলেও অবস্থা সামাল দিতে তারা ব্যর্থ হয় বলেই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। ওই সংঘর্ষে ২ জুনিয়র ডাক্তার আহত হন। পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। তিনি নিউরো সায়েন্সে ভর্তি। অন্যজনেরও চিকিৎসা চলছে।

এই ঘটনার প্রতিবারে হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এদিন ভোরে এনআরএস হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সুরক্ষার দাবিতে সব কাজ বন্ধ করে প্রতিবাদ অবস্থানে সামিল হন জুনিয়র ডাক্তাররা। এদিকে ভোরে রোগীর পরিবারের লোকজন হাসপাতালে গেটের তালা ভেঙে ঢুকে পড়েন। ভিতরে তখন পুলিশ মোতায়েন ছিল। অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে জুনিয়র ডাক্তাররা তাঁদের কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে শিকেয় ওঠে রোগী পরিষেবা। চরম দুর্ভোগের শিকার হন রোগী ও তাঁদের সঙ্গে থাকা আত্মীয়েরা। হাসপাতালের প্রায় সব বিভাগেই কাজ বন্ধ হয়ে যায়।

রাজ্যের অন্য হাসপাতালেও এনআরএস কাণ্ডের আঁচ পড়েছে। মঙ্গলবার অন্য মেডিক্যাল কলেজেও জুনিয়র ডাক্তাররা প্রতীকী কর্মবিরতি পালন করেন। অল্প সময়ের জন্য কর্মবিরতি পালিত হলেও তার জেরে পরিষেবা ব্যাহত হয়। রোগীরা সমস্যায় পড়েন। এদিকে এনআরএস-এ না গিয়ে অন্য হাসপাতালেই রোগী নিয়ে ছুটেছেন তাঁদের আত্মীয়েরা। অবস্থা সামাল দিতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026