Kolkata

কুকুর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ২ নার্সিং ছাত্রী

এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরকে নির্মমভাবে হত্যায় অভিযুক্ত ২ নার্সিং ছাত্রীকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। মঙ্গলবার টানা জেরার পর মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণকে গ্রেফতার করা হয়। এনআরএস হাসপাতালে নার্সিং কোর্সে শিক্ষাগ্রহণ করছিল ২ ছাত্রী। ১ জন প্রথম বর্ষের ও অন্যজন দ্বিতীয় বর্ষের ছাত্রী। কুকুরছানাগুলিকে পিটিয়ে হত্যার ঘটনা যখন ঘটছিল তখন তা ক্যামেরাবন্দি করেছিলেন আর আহমেদ ডেন্টাল কলেজের এক ছাত্র। তাঁর হস্টেলের ঘর থেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার এই কুকুর নিধনযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়াতে হাজির হন শ্রীলেখা মিত্রের মতন ছোট ও বড় পর্দার সেলেব্রিটিরা।

এদিকে মঙ্গলবার দুপুরের দিকে আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হন। তাঁদের ধারণা ছিল ধৃত ২ ছাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সেই সন্দেহের বশে শুরু হয় হৈচৈ। পুলিশের বেশকিছু বাইক ঠেলে ফেলে দেন আন্দোলনকারীরা। পুলিশের গাড়ির ওপরও চড়াও হন তাঁরা। পরে অবস্থা আয়ত্তে আনে পুলিশ।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026