Kolkata

কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা, পরিবহ-র কাছে মুখ্যমন্ত্রী

সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হয় সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে বৈঠকের শেষে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেন তিনি। জুনিয়র ডাক্তাররাও বুঝিয়ে দেন তাঁরাও বৈঠকে খুশি। তবে তাঁরা এখানে ঘোষণা করতে পারছেন না। এনআরএস হাসপাতালে গিয়ে তারপর সেখানে তাঁদের নিজেদের মধ্যে বৈঠক করে তারপরই সিদ্ধান্ত গ্রহণ করবেন তাঁরা। এনআরএস-এ ফেরার পর কার্যত রাজকীয় সম্মানে তাঁদের কাঁধে করে তুলে নিয়ে যান তাঁদের সতীর্থরা। তারপর বৈঠকের শেষে ঘোষণা করা হয় তাঁরা আন্দোলন প্রত্যাহার করছেন।

এনআরএস-এ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ ও সদর্থক হয়েছে। তাই রাজ্যের সব জুনিয়র ডাক্তারকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফেরার জন্য বলা হচ্ছে। বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়েছে তা কার্যকরী করার জন্য সরকারকে একটা সময় তাঁরা বেঁধে দেবেন বলেও জানানো হয়। তবে এদিন মোদ্দা কথা ছিল একটাই। গত ৭ দিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে এদিন ইতি পড়ল। যা রাজ্যের বহু রোগীর জন্য ভাল খবর। ভাল খবর তাঁদের উদ্বিগ্ন পরিবারের জন্যও।

সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সময়ই তাঁরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন একবার সময় করে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যান। জুনিয়র ডাক্তারদের সেই আবেদনকে গুরুত্ব দিয়ে সোমবার সন্ধেয় নবান্ন থেকে বেরিয়ে সোজা নিউরো সায়েন্সে পরিবহকে দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখার পর মুখ্যমন্ত্রী জানান পরিবহ ভাল আছেন। এরসঙ্গে সরকার ও জুনিয়র ডাক্তারদের মধ্যে চলা দড়ি টানাটানির সমাপ্তি ঘটল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026