Sports

দাবা অলিম্পিয়াডে প্রপোজ, ভারতীয় দাবাড়ুর ঘরণী হচ্ছেন কলম্বিয়ার গ্র্যান্ডমাস্টার

ভারতীয় দাবাড়ু নিকলেশ জৈন যা করলেন তাতে তাঁকে এখন দাবা বিশ্বের মানুষ একডাকে চেনেন। হবে নাই বা কেন! তিনি যা করলেন তাতে কিছুক্ষণের জন্য সিরিয়াস মুখগুলোতে খুশির হাসি বয়ে গেল। বাতুমি অলিম্পিয়াডের বিশাল ভেন্যুতে সকলের মাঝে হাঁটু গেড়ে বসে নিকলেশ প্রপোজ করলেন তাঁর কলম্বিয়ার ওমেন্স গ্র্যান্ডমাস্টার বান্ধবী অ্যাঞ্জেলা ফ্রাঙ্কোকে। সকলেই তখন বোর্ড ছেড়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন হচ্ছেটা কী! অবশেষে হাতের আঙুল বাড়িয়ে দিলেন অ্যাঞ্জেলা। নিকলেশের ঘরণী হতে তিনি রাজি! অনামিকায় হাসি মুখে আংটি পরিয়ে দিলেন নিকলেশ। তারপর একে অপরকে জড়িয়ে ধরলেন। গোটা ভেন্যু জুড়ে তখন করতালির শব্দ আর আছড়ে পড়া শুভেচ্ছা। এই ভিডিও এখন ইউটিউবে হুহু করে ছড়াচ্ছে।

দাবা অলিম্পিয়াড বলে কথা। অবশ্যই প্রত্যেক দাবাড়ুর মধ্যেই কমবেশি মানসিক চাপ থাকে। সেখানে এমন এক কাণ্ড কিছুক্ষণের জন্য সকলকে নির্মল খুশিতে ভরিয়ে দেয়। পরে অবশ্য ফের ভেন্যুতে ফিরে আসে চেনা নিস্তব্ধতা। শুরু হয় খেলা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026