প্রতীকী ছবি
বাজার জমে উঠেছে। বহু মানুষ কেনা বেচায় ব্যস্ত। এমন সময় সকলকে অবাক করে ভরা বাজারে ঢুকে পড়ল একটি ট্রাক। গতিতে থাকা ট্রাকের চাকায় পিষে গেলেন অনেকে। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে এই ঘটনা কোনও সন্ত্রাসবাদী হামলা বলে মনে হলেও পরে পুলিশ জানায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারে ঢুকেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার ইকিতিতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন ট্রাকটি বাজারের মধ্যে ঢুকে আসে তখন তা প্রচণ্ড গতিতে ছিল। ফলে এতগুলো মানুষের প্রাণহানি হয়। যাঁরা মারা যান তাঁরা রাস্তার ধারে বসা দোকানে কেনাকাটা করছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…