প্রতিদিনের মত ক্রেতাদের ভিড়ে জমে উঠেছিল নাইজেরিয়ার কোনদুগা শহরের কাছের মাছের বাজার। সেই বাজারেই ঘাপটি মেরে ছিল আরও ৩ জন। বাজার আরও ভাল করে জমে ওঠার অপেক্ষায় ছিল তারা। যত বেশি লোক সমাগম হবে, ততই তাদের ‘লাভ’। অতি ভয়ংকর চেহারা নেবে বাজার চত্বর। তাদের সেই মতলবের কথা ঘুণাক্ষরেও টের পাননি বাকিরা। ঘড়ির কাঁটা ৮টার ঘর ছুঁতেই বাজারের ৩ কোণায় হাজির হয়ে গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ৩ আত্মঘাতী জঙ্গি।
গত শুক্রবার রাতে ভিড়ে ঠাসা বাজারে এই মানববোমা বিস্ফোরণের পর নাইজেরিয়ার মাইদুগুরির এই বাজার এলাকা শ্মশানের চেহারা নেয়। বিস্ফোরণের জেরে ছিন্নভিন্ন হয়ে যায় উপস্থিত বহু ক্রেতা ও বিক্রেতাদের শরীর। রক্তাক্ত অবস্থায় সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। বিস্ফোরণের আতঙ্কে দিশাহারা মানুষের আর্তনাদে ভারি হয়ে ওঠে কোনদুগা শহরের অদূরে কাসুয়ার কিফি বাজার এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ও আহতদের দ্রুত উদ্ধার করে নাইজেরিয়া পুলিশ। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২৮ জন। তাঁদের মাইদুগুরির হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। নাশকতার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই। তবে বিস্ফোরণের পিছনে নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে অনুমান করছে নাইজেরিয়া প্রশাসন।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…