নাইজেরিয়ায় ফুলানি জনজাতির গ্রাম, ছবি – সৌজন্যে – লেনি মাইলস
বিয়ের দিন মানে সেদিনের জন্য অন্তত বর রাজার আদর পান। খাতির যত্নে এতটুকু খামতি থাকেনা। শ্বশুরবাড়ি তো বটেই, এমনকি তাঁর নিজের বাড়িতেও হবু বরকে আগলে রাখা হয়।
এর উল্টোটাও যে হতে পারে তা কেউ ভাবতে পারেন কি? যেমন ধরুন হবু বরকে প্রচণ্ড মারধর করা। আর সেই মার যদি তিনি সহ্য করতে না পারেন তাহলে বিয়ে বাতিল করে দেওয়া।
বিশ্বাস করতে পারছেন না তো! কিন্তু ঠিক এটাই তো হয়! এই পৃথিবীর বুকেই এমন এক জনজাতি রয়েছে যাদের সনাতনি প্রথাই হল হবু বরকে বেদম মার।
আফ্রিকার নাইজেরিয়ায় ফুলানি নামে একটি জনজাতির বাস। তাদের মধ্যে এই প্রথা প্রচলিত। যাকে তারা বলে শারো। এই শারো হল বর পেটানো।
যখন ওই জনজাতিতে কোনও বিয়ে স্থির হয় তখন হবু বরকে ওই জনজাতির বয়স্করা ধরে মারেন। এই মার কিন্তু দাঁত চেপে সহ্য করতে হবে ওই যুবককে।
যদি যুবক কোনওভাবে ওই মার সহ্য করতে অসমর্থ হন। তাহলে বিয়ে বাতিল হয়ে যায়। ফলে স্ত্রী পেতে এখানে মার খেতেই হবে। আর যতক্ষণ মার চলবে ততক্ষণ তা দাঁত চেপে সহ্যও করে যেতে হবে।
কষ্ট হলেও মুখে রা কাটা যাবেনা। এই যন্ত্রণা সহ্য করে নিতে পারলে ওই যুবকের বিয়েতে আর কোনও বাধা থাকেনা। এভাবে মার সহ্য করে বিয়ে করার পর ওই যুবকের ফুলানি জনজাতিতে সম্মানও বাড়ে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…