Entertainment

তাঁর স্বপ্নে তিনি বারবার ফিরে আসেন, কার কথা বললেন বিখ্যাত অভিনেতা

তাঁর স্বপ্নে তিনি বারবার ফেরত আসেন। আর যখনই আসেন তা আনন্দদায়ক হয়। এমন কথা এবার প্রকাশ্যেই জানালেন বিশ্বখ্যাত অভিনেতা। কার কথা বললেন তিনি।

তিনি যখনই স্বপ্ন দেখেন, তখন অনেক সময়ই একজনকে দেখতে পান। তাঁকে স্বপ্নে বারবার দেখতে পান তিনি। তিনি যখনই স্বপ্নে আসেন তখন সেটা খুব আনন্দঘন হয়। প্রায়ই তাঁর স্বপ্নে হাজির হন তিনি। এমনভাবেই চলছে গত ১৪ বছর ধরে।

একথা বললেন বিশ্ববিখ্যাত অভিনেতা নিকোলাস কেজ। যাঁকে সিনেমা জগতের মানুষজন তো বটেই, সিনেমার সামান্যও খবর রাখেন এমন মানুষও এক ডাকে চিনতে পারেন।

সেই নিকোলাস কেজ টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে স্বপ্ন নিয়ে কথা বলার সময় জানান, ২০০৯ সালে তাঁর বাবার মৃত্যু হয়। তারপর থেকে তাঁর বাবা প্রায়ই তাঁর স্বপ্নে আসেন। এভাবেই চলে আসছে। আর যখনই নিকোলাসের বাবা অগাস্ট কোপোলা তাঁর স্বপ্নে হাজির হন তখনই সেটা খুব আনন্দের হয়।

নিকোলাসের নতুন সিনেমার নাম ড্রিম সিনারিও। এই ড্রিম বা স্বপ্নের হাত ধরেই স্বপ্ন নিয়ে কথা। আর তা নিয়ে কথা বলতে গিয়েই নিকোলাস কেজ জানালেন তাঁর নিজের স্বপ্নের কথা।

ঘোস্ট রাইডার, ফেস অফ, কোন এয়ার, লর্ড অফ ওয়ার, রেনফিল্ড সহ একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া নিকোলাস যে তাঁর বাবাকে ভুলতে পারেন না এটা পরিস্কার।

সাফল্য, সেলেব্রিটি মোড়কের পিছনে সব প্রথিতযশা মানুষেরই স্বাভাবিক একটা জীবন থাকে। যেখানে আর পাঁচটা মানুষের মতই তাঁদেরও নানা সূক্ষ্ম অনুভূতি কাজ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026