ফাইল : স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, ছবি - আইএএনএস
২০১৮ সালে ভারতীয় সিনেমার দেশি গার্ল হিসাবে পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন নিক জোনাসকে। বয়সে ছোট নিককে বিয়ে করা নিয়ে তখন নানা সমালোচনার মুখেও পড়তে হয় প্রিয়াঙ্কাকে। তবে সেসব তিনি কানে তোলেননি। বরং ২ জনের দেশিয় মতেও বিয়ে হয়।
ভারতীয় রীতি মেনে সেই বিয়েতে যাবতীয় সনাতনি বিবাহ রীতি পালন করা হয়। সেই সঙ্গে বিয়ের সঙ্গে যুক্ত আনন্দেও কোনও খামতি ছিলনা।
বিয়ের এতদিন পর নিক জোনাস জানালেন সেই ভারতীয় মতে বিয়েতে একটা সময় তিনি সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। যা তিনি ভুলতে পারেননি।
বিয়ের সময় মালাবদলের আগে কনে বড় না বর বড় এই নিয়ে পাত্রপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে একটা খুব সুন্দর খুনসুটি চলে। বরপক্ষ বরকে উপরের দিকে তুলে ধরতে থাকেন। আর পিঁড়িতে বসা কনেকে আরও উপরে তুলতে থাকেন কন্যাপক্ষ। নিক জানান, সেই সময়টায় তিনি প্রবল অস্বস্তিতে পড়ে যান। তাঁকে উপরে তুলে ধরার চেষ্টা চলছিল।
নিক জানিয়েছেন, যেহেতু ভারতীয় বিয়ে সম্বন্ধে তাঁর কোনও ধারনাই তখন ছিলনা, তাই এই পরিস্থিতিতে তিনি প্রবল অস্বস্তির শিকার হন। তবে তাঁর যে ভারতীয় বিয়ে দারুণ লাগে তাও স্বীকার করে নিয়েছেন নিক।
২টি পরিবার যেমন করে নিজেদের মধ্যে খুব একটা হৃদয় ছুঁয়ে যাওয়া সম্পর্কে মেতে ওঠে সেটাও তাঁর দারুণ লাগে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…