ফাইল ছবি
তীরের কাছে এসে আটকে পড়েছিল সকলে। ফেরার চেষ্টাও করেছিল। কিন্তু সে চেষ্টায় সাফল্য আসেনি। যার ফল হল মারাত্মক। মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৪৫টি পাইলট তিমি। সমুদ্রের তীর ধরে পড়ে রইল একের পর তিমির দেহ। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের একদম দক্ষিণ প্রান্তের স্টিউয়ার্ট দ্বীপে।
২টি ভাগে ভাগ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বালুকাবেলায় পড়েছিল তিমিগুলি। কিছু জীবিত থাকলেও তাদের ঠেলে গভীর জলে নিয়ে যাওয়ার আগেই সেগুলির মৃত্যু হয়। তিমি সাধারণত গভীর জলে থাকে। ফলে সমুদ্রের তীরের দিকে চলে এলে তারা বাঁচার উপযুক্ত আবহ পায়না। আবার গভীর জলে ফিরেও যেতে পারেনা। ফলে এভাবেই মৃত্যু হয় তাদের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…