World

১ বছর ধরে উধাও হচ্ছিল অন্তর্বাস, কে নিয়েছে দেখে বাকরুদ্ধ সকলে

কয়েকদিনের ব্যাপার নয়। বিচ্ছিন্ন ঘটনাও নয়। গত প্রায় ১ বছর ধরে প্রায়ই উধাও হয়ে যাচ্ছিল অন্তর্বাস। এতদিন পাকড়াও না করতে পারলেও অবশেষে কে নিচ্ছে তার খোঁজ পাওয়া গেল।

অন্তর্বাস নিয়ে কে পালাচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলেননা কেউ। অথচ মাঝে মাঝেই কারও না কারও অন্তর্বাস উধাও হয়ে যাচ্ছে। শুধু অন্তর্বাস নয়, সঙ্গে উধাও হচ্ছে মোজাও।

একটি স্কুলে এই অবাক ঘটনা ক্রমশ আলোচ্য হয়ে উঠছিল। কারণ কে নিচ্ছে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অন্তর্বাস উধাও হওয়া নিয়ে স্কুলে বেশ একটা আলোড়ন পড়ে যায়। কোথাও অন্তর্বাস শুকোতে দিলে বা ফেলে রাখলে হঠাৎ দেখা যাচ্ছে সেটি নেই।

বিষয়টি নিয়ে চর্চা চললেও ১ বছরে তার কিনারা হয়নি। অবশেষে ১ বছর কাটার পর, অনেক অন্তর্বাস ভ্যানিস হওয়ার পর, কে নিচ্ছে তার দেখা পাওয়া গেল। একটি ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি। একেবারে বমাল সমেত।

একটি তোয়ালে নিয়ে পালাচ্ছে এমন সময় ছবিতে ধরা পড়ে সে। কিন্তু তাকে কি ধরা যাবে? ধরলেও কি পুলিশে দেওয়া যাবে? ধরা গেলেও পুলিশে দেওয়া বোধহয় হবেনা। কারণ সে কোনও মানুষ নয়। একটি বেড়াল।

গত ১ বছর ধরে নিউজিল্যান্ডের ওই স্কুলে অন্তর্বাস উধাওয়ের নেপথ্যে যার হাত সে যে বেড়াল এটা নিশ্চিত হওয়ার পর অনেকেই হেসে ফেলেছেন। কিন্তু সকলেরই প্রশ্ন, বেছে বেছে অন্তর্বাস কেন নিয়ে পালায় বেড়ালটি? নিয়ে গিয়ে সেগুলি দিয়ে কি করে?

এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে কোথায় সে এসব জমা করে তা তার পিছু নিয়ে জানতে পারা গেছে। সেখানে ঢিবি করা অবস্থায় অনেক অন্তর্বাস, মোজা, তোয়ালে পাওয়া গিয়েছে।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026