World

নারী পুরুষের নানা অন্তর্বাস চুরি করে বাড়িতে জমা করছে এই বেড়াল

গত ৯ মাস ধরে চলছে তার এই কীর্তি। যেখান থেকে পারছে নারী পুরুষের অন্তর্বাস চুরি করে নিয়ে বাড়িতে জমা করছে। তাকে নিয়ে বিপদে পড়েছেন তার মালকিনও।

চুরিটা সে সব দিনই করে থাকে। তবে রবিবার এলে তার পোয়াবারো। সেদিন সবচেয়ে বেশি চুরি করে আনা জিনিস বাড়িতে জমা করে লিও নামে এই বেড়ালটি। বাড়ি মানে তার মালকিনের বাড়ি। যেখানে সে বহাল তবিয়তে থাকে। আর বাড়ি থেকে বার হয় চুরির মতলবে।

সে চুরি হয়তো বোঝে না। কিন্তু এটাও বোঝা যায়না যে তার মহিলাদের ব্রা, প্যান্টি থেকে পুরুষদের অন্তর্বাস নিয়ে পালিয়ে আসার দিকে এত নজর কেন?

লিও নামে বেড়ালটির কাণ্ড এখন প্রতিবেশিদের অজানা নয়। এলাকায় তার নাম বদলে গেছে। তাকে এখন সকলে ডাকেন লিওনার্দো দা পিঞ্চি নামে।

বেড়ালটির বয়স মাত্র ১৮ মাস। তবে এই বয়সেই সে এর বাড়ি ওর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে আসায় হাত পাকিয়ে ফেলেছে। তার মালকিন অবশ্য দাবি করেছেন, হতে পারে লিও-র অন্তর্বাস পছন্দ। মোজাও পছন্দ। তবে সে অনেক কিছুই চুরি করে নিয়ে আসে।

যার মধ্যে রয়েছে টুপি, বাগানের কাজে ব্যাবহার হওয়া দস্তানা, বিভিন্ন জার্সি, তুলো ভরা খেলনা প্রাণি এবং এমন অনেক কিছু। একটা খেলনা সাপ তো সে ২ বার চুরি করেছিল।

এগুলো চুরি করাতেই তার যত উৎসাহ। তারপর সেটাকে বাড়িতে এনে ফেলে দেওয়ার পর সেগুলোর ওপর আর কোনও টান তার থাকেনা। তার মালকিন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক গ্রুপ খুলেছেন স্থানীয়দের নিয়ে।

সেখানে তিনি লিও-র আনা জিনিসপত্রের খবর দেন। যাঁর জিনিস তাঁকে সংগ্রহ করে নিয়ে যেতে বলেন। বেড়াল লিও-র কথা এখন নিউজিল্যান্ডের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে। গত ৯ মাসে সে দেড়শোর ওপর জিনিস চুরি করেছে। যার মধ্যে অন্তর্বাস আর মোজা সবচেয়ে বেশি।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026