হেলিকপ্টার, প্রতীকী ছবি
খবরটা এসেছিল পুলিশের কাছে ফোনে। ফোন করেছিলেন কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তিনি ফোনে জানান, সমুদ্রের তীরের কাছেই ২ জন মানুষ জলে সাঁতার কাটার সময় বিপদে পড়েছেন। তাঁরা একটা অদ্ভুত আওয়াজও করছেন। যাতে দ্রুত তাঁদের রক্ষা করার ব্যবস্থা করা হয় সেজন্য পুলিশকে অনুরোধ করেন ওই ব্যক্তি।
ফোনটা পাওয়ার পর আর সময় নষ্ট করেনি পুলিশ। দ্রুত খবর যায় উপকূলরক্ষী বাহিনীর কাছে। মাতুয়া সমুদ্রতটের কাছে শুরু হয় সমুদ্রে তল্লাশি। আকাশপথে তল্লাশি শুরু হয়। তাউরাঙ্গা কোস্টগার্ড যেমন জলে খোঁজ শুরু করে, তেমনই হেলিকপ্টারে একটি উদ্ধারকারী দল আকাশপথে ২ জনকে খোঁজার চেষ্টা করে।
কিন্তু সমুদ্রে তারা কাউকেই দেখতে পাচ্ছিল না। তল্লাশি অবশ্য থামেনি। ৪৫ মিনিট তন্নতন্ন করে তল্লাশি চালানোর পর আচমকাই পুলিশের তরফে সেই উদ্ধার অভিযানে ইতি টানার কথা জানানো হয়।
কাউকে খুঁজে পাওয়ার আগেই কেন তল্লাশি বন্ধ করল পুলিশ? নিউজিল্যান্ডের পুলিশ আসলে সত্যিটা জানতে পেরেই তল্লাশি থামায়। কারণ তারা খোঁজ করতে বেরিয়ে জানতে পারে যে ২ জন মানুষকে জলে হাবুডুবু খেতে দেখেছিলেন ওই ব্যক্তি তারা মানুষ নয়, আসলে ২টি রাজহাঁস।
এই বিশেষ প্রজাতির ২টি রাজহাঁস জলে ভেসে বেড়ানোর সময় অদ্ভুত শব্দ বার করছিল। সেটা দূর থেকে শুনে ওই ব্যক্তির মনে হয়েছিল ২ জন জলে বিপদে পড়েছেন। সাহায্য চাইছেন। ওই ব্যক্তি ফোন করায় অবশ্য একেবারেই রাগেনি পুলিশ বিভাগ। বরং তাঁর এই সন্দেহ করেও ফোন করার তারিফই হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…