World

নারী দেহ দেখে পুলিশে খবর, সত্যিটা জেনে অবিশ্বাস্য লাগছে মহিলার

জলের ধারে এক তরুণীর দেহ উপুড় হয়ে পড়ে আছে। মাথাটা দেখা যাচ্ছেনা। দেখেই পুলিশে খবর দেন মহিলা। তারপর সত্যিটা সামনে আসতে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাঁর।

তিনি তাঁর সারমেয়টিকে সঙ্গে করে ঘুরছিলেন সমুদ্রের ধারে। তখনই তাঁর পোষ্য সারমেয়টি কিছু দেখে এগিয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে আসা কিছু।

মহিলাও সারমেয়টি কি দেখেছে তা দেখার জন্য এগিয়ে যান। যেখানে ঢেউ এসে ফিরে যাচ্ছে বালির ওপর দিয়ে, সেখানে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

তরুণীর দেহটি উপুড় হয়ে পড়ে আছে। মাথাটা দেখা যাচ্ছেনা। হতে পারে মাথাটা বালির মধ্যে গুঁজে ঢুকে গেছে। এ দৃশ্য দেখার পর আতঙ্কিত ওই মহিলা দ্রুত পুলিশে খবর দেন।

পুলিশও অল্প সময়ের মধ্যে সেখানে হাজির হয়। তারপর পুলিশ এগিয়ে যায় তরুণীর নিথর দেহের দিকে। এক পুলিশ আধিকারিক পা দিয়ে ধাক্কা দিয়ে দেহটি উল্টে দেন। দেখা যায় মাথাটা নেই।

কিন্তু মাথা নেই যেমন তেমন সেটি কোনও নারী দেহও নয়। সেটা সোজা করতেই পরিস্কার হয়ে যায়। দেখা যায় ওটি আদপে একটি মিলন সক্ষম পুতুল। যা এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। অনেক পুরুষ তা দৈহিক প্রয়োজন মেটাতে ব্যাবহারও করে থাকেন।

তবে শেষ কথা হল সেটি পুতুল। তবে হুবহু এক নারী দেহের মতই। একেবারে নিখুঁত। সত্যিটা জানতে পেরে কার্যত প্রথমে বিশ্বাসই করতে পারছিলেননা ওই মহিলা। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের তাপুয়া সমুদ্রসৈকতে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026