World

মাটি মাখা আলু ধুতেই মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিদর্শন

মাটিমাখা আলুগুলো এসেছিল একটি খামার থেকে। অনেক আলুর গায়েই মাটি মাখা। সেগুলি ধুয়ে ফেলা হচ্ছিল। তখন একটি ধুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন সামনে এল।

একটি পটেটো চিপস তৈরির কারখানায় আনা হয়েছিল প্রচুর আলু। চিপস তৈরির জন্য ওটাই তো আসল উপাদান। সেসব আলু একদম ক্ষেত থেকে তুলে আনা। ফলে তাতে তখনও মাটি লেপ্টে আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ভারতেও নতুন আলুর গায়ে মাটি লেপ্টে থাকে।

সংস্থার কর্মীরা দেখেন আলুর গায়ে মাটি। মাটি ধুয়ে তবেই তো তা মেশিনে দিয়ে চিপস তৈরি করা সম্ভব। সে কাজই করছিলেন একজন। তাঁর একটি মাটি মাখা আলু দেখে সন্দেহ হয়। ডাকেন অন্য এক সহকর্মীকে।

শুরু হয় মাটি ধোয়ার কাজ। আর মাটি ধুতে আলুর জায়গায় যা পাওয়া যায় তা দেখে চক্ষু চড়কগাছ কর্মীদের। ওটা তো আলু নয়! ওটা একটা গ্রেনেড! যার গায়েই তার সময় লেখা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ওই গ্রেনেড আলুর সঙ্গে মিশে এসে পড়েছিল ওই সংস্থায় চিপস তৈরির জন্য।

দ্রুত খবর যায় সংস্থার ম্যানেজারের কাছে। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে প্রতিরক্ষামন্ত্রকে খবর দেয়। সেখান থেকে বম্ব স্কোয়াড এসে হাজির হয়।

তারা এসে পরীক্ষা করে জানায়, ওটি মিলস বম্ব। যা হ্যান্ড গ্রেনেড হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হত। তবে স্কোয়াড এটাও জানায় যে যে গ্রেনেডটি পাওয়া গিয়েছে তা থেকে বিস্ফোরণের কোনও সম্ভাবনা নেই।

কারণ সেটি সম্ভবত প্রশিক্ষণের কাজে ব্যবহার হত। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের কাছে। আলু এসেছিল মাতামাতা নামে জায়গার একটি খামার থেকে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026