SciTech

দেখা মিলল ভূতুড়ে হাঙরের, পেটে ভর্তি ডিমের কুসুম

এমন হাঙরের যে দেখা মিলতে পারে তাই আশা করেননি কেউ। অবশেষে দেখা মিলল। দেখা গেল তার পেট ভরে আছে ডিমের কুসুমে।

কত হকি মাছ রয়েছে সমুদ্রে? সেটা জানতেই একদল গবেষক নেমেছিলেন সমুদ্রের তলায়। সেখানে নামার পর তাঁরা পৌঁছে যান সমুদ্রের তলদেশে। সেখানে হকি মাছের সংখ্যা গুনতে গিয়ে তাঁদের নজরে পড়ে অন্যরকম দেখতে মাছ জলে ভেসে বেড়াচ্ছে।

গা অনেকটা লটে মাছের মত। তার চেয়েও স্বচ্ছ। তবে পাখনাগুলো কালো। চোখ দুটো কালো। গবেষকদের যেটা সবচেয়ে অবাক করে সেটা হল তার পেট। পেটের মধ্যে কি রয়েছে তা দেখা যাচ্ছে। আর তাতে পরিস্কার দেখা যাচ্ছে পেট ভর্তি হয়ে আছে ডিমের কুসুমে।

বিজ্ঞানীরা বলছেন ওই মাছ আসলে একটি ভূতুড়ে হাঙরের ছানা। ঘোস্ট শার্ক অতিবিরল প্রজাতির হাঙরের দলে পড়ে। তাদের প্রায় দেখাই যায়না।

যদিও বা কদিচ কখনও নজরে পড়ে তো তা প্রাপ্তবয়স্ক হাঙর। এই ভূতুড়ে হাঙরের ছানা অতিবিরলের মধ্যেও বিরল। প্রায় দেখাই যায়না। ফলে তাদের সম্বন্ধে বিজ্ঞানীরা তেমন কিছু জানেনও না।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাছে জলের তলায় প্রায় ১.২ কিলোমিটার নেমেছিলেন গবেষকরা। সেখানেই তাঁরা সমুদ্রতলটা পান। সেখানেই গবেষণার সময় এই ভূতুড়ে হাঙরের ছানা তাঁদের আর সব কাজ প্রায় ভুলিয়ে দিয়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে ভূতুড়ে হাঙরের ছানাকে তাঁরা দেখতে পেয়েছেন তা সবে জন্মেছিল। তাই তার পেট ভর্তি রয়েছে ডিমের কুসুমে। কারণ ভূতুড়ে হাঙররা সমুদ্রের তলদেশে ডিম পাড়ে। সেই ডিমের মধ্যে যতক্ষণ ভ্রূণটি থাকে, ততক্ষণ তার খাদ্য হল ওই ডিমের মধ্যের কুসুম।

এই মাছটি সবে জন্ম নেওয়ায় তার খাওয়া ডিমের কুসুম তার পেটেই দেখা গেছে। তা তখনও হজম হয়নি। প্রসঙ্গত ভূতুড়ে হাঙর প্রজাতি গভীর জলে থাকতেই পছন্দ করে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026