জন ও তাঁর স্ত্রী লিন্ডা ম্যাকঅ্যালিয়েস্টার, ছবি – সৌজন্যে – ফেসবুক – @Lindamcw
তিনি ২ সন্তানের জননী। স্বামী, স্ত্রী ও ২ সন্তানের পরিবার। আপাত দৃষ্টিতে সুখী পরিবার। কোনও সমস্যা নেই। স্বামী ভালবাসেন মাছ ধরতে। এজন্য মাঝেমধ্যেই তাঁর মাছ ধরার নেশা জেগে ওঠে। তিনি দুএক দিনের জন্য মাছ ধরার নেশায় চলে যান। তারপর ফের ফিরে আসেন।
সংসার তার নিজের নিয়মে সুন্দরভাবে কাটে। এবারও তিনি বাড়িতে স্ত্রীকে জানিয়ে ২ দিনের জন্য একটি মাছ ধরার ট্রিপে বেরিয়ে পড়েন। স্বামী মাছ ধরার ট্রিপে বেরিয়ে পড়ার পর স্ত্রী আচমকাই স্বামীর ছবি দিয়ে একটি ওয়েবসাইটে তাঁকে নিলামে তুলে দেন।
ঘটনাটি নিউজিল্যান্ডের রাঙ্গিটিকেই এলাকার। সেখানেই থাকেন জন ম্যাকঅ্যালিয়েস্টার ও তাঁর স্ত্রী লিন্ডা ম্যাকঅ্যালিয়েস্টার। তাঁরা তাঁদের ২ সন্তানকে নিয়ে থাকেন।
জনকে স্ত্রী লিন্ডা নিলামের ওয়েবসাইটে তুলে দেন। লিন্ডা সাফ জানিয়েছেন তাঁর স্বামী শিকার করতে এবং মাছ ধরতে ভালবাসেন। মাঝেমধ্যেই তিনি দুএক দিনের জন্য বেরিয়ে পড়েন। এ নিয়ে তাঁর কিছু বলার নেই।
কিন্তু এবার ছেলেমেয়েরা ছুটিতে ছিল। তাই এসময় স্বামীর এভাবে মাছ ধরতে চলে যাওয়া তাঁর একদম পছন্দ হয়নি। আর সেজন্যই তিনি স্বামী জনকে নিলামে তুলে দিয়েছেন।
ওয়েবসাইটে জনকে নিলামে তোলার পর ১২ জন নিলামে দরও হাঁকেন। জনের দর ১০০ মার্কিন ডলার পর্যন্ত ওঠে। এদিকে বিষয়টি কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইট কর্তৃপক্ষের নজরে আসে। তারা হতবাক হয়ে যায়। দ্রুত ওই নিলাম বন্ধ করে জনের নিলাম ব্লক করে তারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…