World

প্রসব যন্ত্রণা শুরু হতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে মন্ত্রী

প্রসব যন্ত্রণা শুরু হয় মধ্যরাতে। তখনই তিনি স্থির করেন ফের তিনি সেই পুরনো রাস্তায় হাঁটবেন। সাইকেল চালিয়ে হাজির হবেন হাসপাতালে। করলেনও তাই।

প্রসব যন্ত্রণা নিয়ে ছটফট করা সন্তানসম্ভবাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যেতে হিমসিম খেয়ে যান পরিবারের লোকজন। তাঁকে অতি সন্তর্পণে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক্ষেত্রে যদিও ছবিটা একদম অন্যরকম।

প্রসব যন্ত্রণা শুরু হয় মধ্যরাতে। রাত ২টো নাগাদ যন্ত্রণা শুরু হতে আর সময় নষ্ট করেননি তিনি। নিজেই বেরিয়ে পড়েন হাসপাতাল যাওয়ার জন্য। চড়ে বসেন নিজের সাইকেলে। যা কার্যত দুনিয়াকে হতভম্ব করে দেওয়ার জন্য যথেষ্ট।

প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলা যে সাইকেল চালিয়ে হাসপাতালের দিকে যাত্রা করতে পারেন তা ভেবেই অনেকে জ্ঞান হারাতে পারেন।

বাস্তবে কিন্তু ঠিক এটাই ঘটেছে। নিউজিল্যান্ডের সাংসদ তথা পরিবহণ মন্ত্রী জুলি অ্যান জেন্টার প্রসব যন্ত্রণা নিয়ে সাইকেল চালিয়ে সোজা হাজির হন হাসপাতালে। দ্রুত চিকিৎসকেরা ব্যবস্থা নেন। রাত ৩টে ৪ মিনিটে ভূমিষ্ঠ হয় তাঁর সন্তান।

মা ও সন্তান ২ জনই সুস্থ বলে জানা গেছে। তবে এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে শুধু নিউজিল্যান্ডেই নয়, গোটা বিশ্বে।

এটা অবশ্য মন্ত্রী জুলির জন্য নতুন কিছু নয়। তিনি তাঁর প্রথম সন্তানের ক্ষেত্রেও ঠিক এটাই করেছিলেন। ৪১ বছরের জুলির প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব।

প্রসঙ্গত জুলি সাইকেল চালাতে পছন্দ করেন। নিউজিল্যান্ডের মন্ত্রীরা একেবারেই সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। মন্ত্রিসুলভ কোনও আচরণই তাঁদের মধ্যে দেখা যায়না।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026