World

বাগান খুঁড়তে সাড়ে ৭ কেজির আলু পেলেন দম্পতি

বাড়ির সামনের বাগান পরিস্কারই ছিল উদ্দেশ্য। সেই বাগান পরিস্কার করতে গিয়ে একটা সাড়ে ৭ কেজি ওজনের আলু পেলেন এক দম্পতি।

বাড়ির সামনে অনেকেরই বাগান থাকে। বাগানের শখও থাকে। কিন্তু সে বাগানে নানা ফুলের পাশাপাশি মাটির তলায় যে অন্য কিছুও বেড়ে উঠছে তা তাঁদের জানা ছিলনা।

আগাছা সাফ করতে গিয়ে মাটি খুঁড়ছিলেন ২ জনে। একটা জায়গায় কিছু রয়েছে বলে মনে হয় তাঁদের। সেই অংশের মাটি হাতে করেই সরিয়ে ফেলেন তাঁরা। দেখেন একটা কন্দ জাতীয় কিছু উঁকি দিচ্ছে।

এরপর মাটি সরিয়ে সরিয়ে বার করে আনেন একটি আস্ত আলু। যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান তাঁরা। আলুটি দেখতে হুবহু একটি শিশুর মতন। যাকে কোলে করে নিয়ে যাওয়া যায়।

আলুটি ওজন করলে দেখা যায় সেটির ৭ কেজি ৭০০ গ্রাম ওজন। এমন দৈত্যাকার আলু যে হতে পারে সে ধারনাই ছিলনা কারও।

এটিই কি বিশ্বের সবচেয়ে বড় আলু? এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন এক আশ্চর্য আলু তাঁদের বাগানে হয়েছে ভেবেই খুশি দম্পতি।

নিউজিল্যান্ডের বাসিন্দা ওই দম্পতি জানিয়েছেন আলুটি দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে তাঁদের বাগানে ওই আলুটি বড় হয়েছে। তবেই ওই বিশাল আকার নিতে পেরেছে ওটি।

এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম তোলাই কলিন ক্রেগ ব্রাউনের মূল লক্ষ্য। আলুটিকে টুপি পরিয়ে একটি শিশুর মত করে সকলের সামনে এনেছেন তাঁরা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026