Entertainment

ফ্যাশন দুনিয়ার মন জিতে নিল ৫ মাসের মডেল

চারদিকে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। বিশ্বের তাবড় তাবড় ফ্যাশন বোদ্ধাদের শ্যেনদৃষ্টির সামনে অটুট আত্মবিশ্বাস ধরে রেখে ব়্যাম্পে হেঁটে যাওয়া। কাজটা মোটেই খুব একটা সহজ নয়। বাঘা বাঘা মডেলদেরও বুক দুরুদুরু করে ওঠে ক্যাটওয়াকের সময়। অথচ জীবনে প্রথমবারের জন্য ব়্যাম্পের অগ্নিপথে হাঁটতে বিন্দুমাত্র ভয় পায়নি জোলা। নিউ ইয়র্ক ফ্যাশন শোয়ের মঞ্চে প্রথম আবির্ভাবেই ‘জলবা’ দেখিয়েছে সে। তার নিষ্পাপ চোখের চাহনিতে মুগ্ধ ফ্যাশন বিশেষজ্ঞরা। মাত্র ৫ মাস বয়সেই ব়্যাম্পে রীতিমত আগুন ধরিয়ে দিয়েছে খুদে মডেল। ফ্যাশন ব়্যাম্পের জমকালো আয়োজন বিন্দুমাত্র টলাতে পারেনি তার আত্মবিশ্বাস। আর এমন অটুট আত্মবিশ্বাস তার আসবে নাই বা কেন? দুধের শিশুকে সাহস জোগাতে বটগাছের ছায়া হয়ে সঙ্গে যে ছিলেন তার বাবা। পেশায় যিনি নিজেও একজন মডেল।

নিউ ইয়র্ক ফ্যাশন উইকের আলোকোজ্জ্বল মঞ্চ। সেখানেই শীতকালীন ও বসন্তকালীন পোশাকের থিম নিয়ে একটি শোয়ের আয়োজন করা হয়। শোয়ের উদ্যোক্তা বিখ্যাত মার্কিন পোশাক বিপণন সংস্থা কলিনা স্ট্রাডা। সেই শোয়ে অংশগ্রহণ করেন কৃষ্ণাঙ্গ মডেল জর্জ ওকনে। তাঁর স্ত্রী ইয়ানি গাফও পেশায় একজন মডেল। ৫ মাস আগে পুত্রসন্তান জোলার বাবা হন জর্জ। কলিনা স্ট্রাডার শোয়ের ‘থিম’-এর চাহিদা অনুসারে ছেলেকে নিয়ে ব়্যাম্পে হাঁটেন তিনি। কমলা রঙের ভেলভেট পোশাকে বাবা ছেলের যুগলবন্দিতে জমে ওঠে ব়্যাম্পে মেজাজ। জোলা খুদে তো, তাই তাকে খুব বেশি জামাকাপড় পরানো হয়নি। একটা মিষ্টি কমলা রঙের প্যান্টি পরেই অবাক চোখে সে বাবার সাথে ব়্যাম্পে হেঁটেছে। বিশ্বের কনিষ্ঠতম মডেল হিসেবে এখন থেকেই বেশ নামডাক হয়ে গেছে সদ্য মডেল হয়ে ওঠা ছোট্ট জোলার।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026