World

আগুনে ভস্মীভূত শতাব্দীপ্রাচীন আবাসন, মৃত ১২

বিধ্বংসী আগুনের গ্রাস কেড়ে নিল ১২ জন মানুষের প্রাণ। মৃতদের মধ্যে রয়েছে একটি ১ বছরের শিশুও। আহত অনেক। বছর শেষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি বহুতল আবাসনে।

ঘড়িতে তখন স্থানীয় সময় সন্ধে ৭টা। শীতের সন্ধ্যায় আবাসনের ভিতরে যে যার ঘরে দরজা, জানালা বন্ধ করে সময় কাটাচ্ছিলেন বাসিন্দারা। আচমকা আবাসনের একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিধ্বংসী চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে পাঁচতলা পর্যন্ত। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ১৭০ জনের দমকলবাহিনী। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের জন্য আগুন আয়ত্তে আনতে প্রথমদিকে ভালোই বেগ পেতে হয় উদ্ধারকারীদের। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কি কারণে শতাব্দীপ্রাচীন ঐ বহুতলে আগুন লাগল তা স্পষ্ট নয় বলে প্রশাসন সূত্রে খবর। তবে গত কয়েক দশকের মধ্যে নিউ ইয়র্কের এই অগ্নিকাণ্ডকে সবথেকে ভয়ানক ও দুর্ভাগ্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026