World

নিঝুম রাতে সংশোধনাগারের আকাশে ড্রোনের আনাগোনা, নিচে পড়ল ছুরি, রুমাল, মোবাইল

একটি সংশোধনাগারের আকাশে উড়ে এল ড্রোন। নিচে ফেলে দিল একটি প্যাকেট। যার মধ্যে থেকে পাওয়া গেল ছুরি, বিশেষ রুমাল, সেলফোন, হেয়ার ক্লিপ এবং আরও জিনিস।

তখন মধ্যরাত। সেই রাতের অন্ধকারে একটি সংশোধনাগারে বন্দিরা তখন ঘুমের দেশে। নিঝুম রাতের আলো অন্ধকার সংশোধনাগারের ২টি শয়নকক্ষের মাঝখানের আকাশে উড়ে আসে একটি ড্রোন।

অচেনা ড্রোনটি উড়ে আসার পর তার থেকে ঝুপ করে নিচে পড়ে একটি প্যাকেট। সেই প্যাকেট থেকে উদ্ধার হয় অনেকগুলি ছুরি, মোবাইল ফোন, হেয়ার ক্লিপ, বিশেষ ধরনের রুমাল এবং একটি সবুজ রংয়ের পাতার মত দেখতে জিনিস।

এগুলি কারা পাঠাল, কোথা থেকে এল, ড্রোন কে সংশোধনাগারের ওপর ওড়াল কিছুই পরিস্কার হচ্ছেনা। তবে ওই জিনিসগুলি যদি কোনও এক বা একাধিক বন্দির জন্য পাঠানো হয়ে থাকে তাহলে তা সঠিক হাতে পৌঁছতে পারেনি।

তার আগেই সংশোধনাগারের প্রহরীরা তা উদ্ধার করেন। এমন কিছু যে ওই সংশোধনাগার বা জেলের মধ্যে ঘটতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন আধিকারিকরা।

নিউ ইয়র্কের একটি সংশোধনাগারে এই ড্রোন উড়ে এসে প্যাকেট ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। যা তাঁদের গোচরে আসার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। কে বা কারা এর পিছনে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

কারণ যদি ওই জেলের প্রহরীরা ড্রোনটিকে মধ্যরাতে ওভাবে সংশোধনাগারের ওপর উড়তে দেখে সন্দিহান না হতেন এবং যদি তা কোনও বন্দির হাতে পড়ত তাহলে বড় কিছু ঘটতেও পারত বলে মনে করছে জেল কর্তৃপক্ষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *