Lifestyle

ভ্যালেন্টাইনস ডে আসছে, তার আগে দাম চড়ছে বেড়ালের মল, আরশোলা, ইঁদুরের

সামনেই ভ্যালেন্টাইনস ডে। কিন্তু তার আগে কয়েকটি শহরে ক্রমশ চড়ছে বেড়ালের মল, আরশোলা, ইঁদুর, বিশ্রী দর্শন পোকার কদর। রীতিমত খরচ করছেন মানুষজন।

বেড়ালের মল নিয়ে কারও কোনও কৌতূহল থাকে কি? বা ধরা যাক একটা ভয়ংকর দেখতে আরশোলা! বা রাস্তায় গর্ত করে যে ইঁদুররা থাকে! বা ধরা যাক বিশ্রী দেখতে কোনও পোকা। এসব থেকে দূরে থাকতেই পছন্দ করেন সকলে। কিন্তু প্রেমের উৎসব ভ্যালেন্টাইনস ডে যত এগিয়ে আসছে ততই এদের কদর বাড়ছে।

বেড়ালে মল বা আরশোলার জন্য কেউ খরচ করে কি? কিন্তু খরচ করছেন। শুধু করছেন না বেশ মোটা টাকাই খরচ করছেন অনেকে। সুযোগ বুঝে শহরের চিড়িয়াখানা থেকে বিভিন্ন সংস্থা কিছু অর্থ রোজগার করে নিচ্ছে। নিছক মানুষের চাহিদাকে কাজে লাগিয়ে। কিন্তু কি কাজে লাগছে এসব?

ভ্যালেন্টাইনস ডে হল প্রেমের উৎসব। প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার উৎসব। সেখানে যেমন নতুন সম্পর্ক জন্ম নেয়, তেমন আবার এই উৎসব অনেক বিচ্ছেদের কথা মনে পড়িয়ে দেয়। সম্পর্ক তৈরি হয়েও ভেঙে যাওয়া, যাকে এখন বলা হয় ব্রেক আপ, তা তো আকছার ঘটে চলেছে।

এক্ষেত্রে যদি প্রেমিক বা প্রেমিকার মনে হয় যে তাঁর সঙ্গী তাঁকে ঠকিয়েছেন, তাঁর ভালবাসার কদর দিতে পারেননি, তাহলে তাঁকে এই ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে সাজা দিতে চান তাঁরা। তাঁদের তিনি কতটা ঘেন্না করেন তা বুঝিয়ে দিতে চান।

আর সেটা করতে গিয়ে এখন ভগ্ন হৃদয় প্রেমিক বা প্রেমিকারা আরশোলার নাম রাখছেন ছেড়ে যাওয়া সঙ্গীর নামে। বেড়ালের মল কিনে তা উপহারের বাক্সে ভরে তাকে উপহার পাঠাচ্ছেন। আবার অফার দেখে রাস্তার তলায় গর্ত করে থাকা ইঁদুরের নাম রাখছেন সম্পর্ক ভাঙা সঙ্গীর নামে।

নিউ ইয়র্কে এটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আরশোলার ক্ষেত্রে খরচ হচ্ছে ১৫ ডলার। ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩০০ টাকার কিছু বেশি। আবার উপহারের বাক্সে যদি আরশোলা সম্বন্ধীয় জিনিসপত্র থাকে, সঙ্গে একটি সার্টিফিকেট, তাহলে সেই বাক্সের খরচ পড়ছে ৭০ ডলার। ভারতীয় মুদ্রায় ৬ হাজার ৩৫০ টাকার মতন।

রাস্তার ইঁদুরের নাম সম্পর্ক ভাঙা সঙ্গীর নামে রাখতে হলে ১৫ ডলার বা ১ হাজার ৩০০ টাকার মত খরচ। এই ট্রেন্ড এখন নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *