World

ব্রেকফাস্টের ভয়ে যে যেদিকে পারলেন দৌড়লেন, পরে জানা গেল ব্রেকফাস্ট পুলিশের

শান্ত এলাকা জুড়ে রীতিমত ছোটাছুটি। যে যেদিকে পারছেন ছুটছেন। কেউ ঝুঁকি নিতে চাইছেন না। অনেকে তো ব্রেকফাস্টের ভয়ে বাড়ি থেকে বারই হলেন না।

কোনও সমস্যা নেই। সাদামাটা দিন। সবাই নিজের কাজে ব্যস্ত। এলাকাটা শান্তই। সেখানে যে এমন কাণ্ড হবে কে জানত! মানুষ ভয় পাচ্ছেন। ছুটে পালাচ্ছেন। অনেকে বাড়ি থেকে আর বারই হলেন না। কাজ রইল পড়ে।

এই পুরো পরিস্থিতির জন্য দায়ী ব্রেকফাস্ট। এ ব্রেকফাস্ট খাবার ব্রেকফাস্ট নয়। কোনও প্রাতরাশ নয়। ব্রেকফাস্ট একটি শূকর। পোষা শূকর। যে তার মনিবের কাছ থেকে পালিয়ে চলে আসে এই এলাকায়।

তারপর শুরু করে তাণ্ডব। এমন তাণ্ডব যে এলাকা জুড়ে এক আতঙ্কের সৃষ্টি হয়। ফলে পুলিশেও খবর যায়। পুলিশ এসে দেখে শূকরটি যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। তছনছ করছে।

এর মাঝেই এক পুলিশ আধিকারিক সেখানে হাজির হন। তিনি এসে ব্রেকফাস্টকে শান্ত করেন। তারপর নিজের সঙ্গে নিয়ে যান। ব্রেকফাস্টও তাঁর সান্নিধ্যে আসার পর শান্ত হয়ে যায়।

ওই পুলিশ আধিকারিক জানান, ব্রেকফাস্ট আসলে তাঁরই পোষ্য। কীভাবে যে সে তার থাকার জন্য নির্দিষ্ট জায়গার জালের ফাঁক গলে এভাবে বাইরে বেরিয়ে এল সেটা তিনি বুঝতে পারছেন না।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের একটি শান্ত এলাকা বাফেলো-তে। বাফেলো পুলিশের এক আধিকারিকের পোষ্য হল ব্রেকফাস্ট নামে এই শূকরটি। যার তাণ্ডবে এলাকা জুড়ে ত্রাহিত্রাহি রব উঠে যায়।

প্রসঙ্গত এখানে শূকর পোষা মানা নয়। ফলে ওই পুলিশ আধিকারিক শূকরটি পুষেছিলেন। ব্রেকফাস্টের কাণ্ড বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নিতে সময় নেয়নি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026