World

১১০ বড় কারণ, না রেঁধে চিংড়িকে জলে ফিরিয়ে দিল রেস্তোরাঁ

একটি রেস্তোরাঁ তার অ্যাকোয়ারিয়ামে রাখা চিংড়ি রান্না করতে পারল না। বরং সেই চিংড়িকে ফিরিয়ে দিল সমুদ্রের জলে। কারণটা অবশ্যই ১১০।

এমন অনেক রেস্তোরাঁ আছে যারা গ্রাহকদের জন্য চিংড়ি তাদের অ্যাকোয়ারিয়ামে ছেড়ে রাখে। কেউ যদি কোনও চিংড়ি পছন্দ করে দেন তাহলে তারা সেটি তুলে রেঁধে দেয়। আবার এমনও হয় যে রেস্তোরাঁ প্রচুর চিংড়ি একসঙ্গে কিনল। তারপর সেগুলি তাদের অ্যাকোয়ারিয়ামের জলে ছেড়ে রাখল।

অর্ডার মত সেখান থেকে চিংড়ি তুলে রাঁধে দিল। একটি রেস্তোরাঁয় এমনই এক গলদা চিংড়ি অ্যাকোয়ারিয়ামের জলে কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল। তাকে বিক্রি করে উঠতে পারেননি দোকান মালিক। তাকে রাঁধতেও পারেননি।

বরং কেমন যে পোষ্যে পরিণত হয়েছিল বিশাল চেহারার সেই গলদা। গলদাটির একটি বড় বৈশিষ্ট্য হল তার বয়স। ১১০ বছর বয়স তার। এখনও সে দিব্যি ঘুরে বেড়ায় অ্যাকোয়ারিয়ামের জলে।

অবশ্য লরেঞ্জো নামে ওই গলদা চিংড়িটি ১১০ বছর ধরেই ওই অ্যাকোয়ারিয়ামে নেই। বরং কয়েক বছর আগে সেটি অন্য চিংড়ির সঙ্গে ওই রেস্তোরাঁয় আসে। অন্য চিংড়ি রাঁধা হলেও তাকে রেঁধে উঠতে পারেনি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হ্যাম্পস্টিডের রেস্তোরাঁটি।

অবশেষে ১১০ বয়সী লরেঞ্জো ফিরল সমুদ্রের নোনা জলে। অ্যাকোয়ারিয়ামে কয়েক বছর কাটানোর পর ফিরে পেল তার পুরনো ঠিকানা। আমেরিকায় জাতীয় গলদা চিংড়ি দিবস পালিত হয়। সেই দিনেই এই চিংড়িটিকে নিয়ে আটলান্টিক মহাসাগরের জলে ছেড়ে এলেন রেস্তোরাঁর মালিক বাচ ইয়ামালি।

তাঁর মতে, লরেঞ্জোকে তিনি কোনওদিন বেচতে পারতেন না। আর যদি লরেঞ্জোর জীবন তাঁর অ্যাকোয়ারিয়ামেই শেষ হত তাহলে তা সঠিক হতনা। তাই তাকে ফিরিয়ে দেওয়া হল সমুদ্রের বুকে। যে নোনা জলে ভেসেই বড় হয়েছে সে। কাটিয়েছে জীবনের অনেক বছর।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026