World

১০৪ বছরের জন্মদিনে জেলে গেলেন বৃদ্ধা

১০৪ বছরের জন্মদিন বলে কথা। বিশেষ দিনটা আরও বিশেষ তাঁর জন্মদিনের অঙ্কে। ওইদিনে জেলে গেলেন শতবর্ষ পার করা বৃদ্ধা।

তাঁর বয়স হল ১০৪। ১০৪ বছরের জন্মদিন ছিল তাঁর। শতবর্ষ পার করা এই বৃদ্ধা অবশ্যই সকলের কাছে স্পেশাল। আরও স্পেশাল তাঁর বয়সটার জন্য। এই বয়সের জন্মদিন পালন করতে পারেন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হাতেগোনা।

তাঁর জন্মদিন পালন যেভাবেই হোক না কেন, যত জাঁকজমক করেই হোক না কেন, বৃদ্ধা কিন্তু এক বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি নিউ ইয়র্কের লিভিংস্টোন কাউন্টির শেরিফের অফিসে এক অবেদন জানান।

তিনি ইচ্ছা প্রকাশ করেন, ১০৪ তম জন্মদিনটা তিনি স্থানীয় জেলে কাটাতে চান। জেলের ভিতরটা ঘুরে দেখতে চান। সেখানে কিছুটা সময় কাটাতে চান। লিভিংস্টোন কাউন্টি জেলে বৃদ্ধাকে এভাবে ঘোরার অনুমতি দিতে দ্বিধা করেননি শেরিফ।

লোরেটা নামে ওই বৃদ্ধা এরপর তাঁর জন্মদিন পালন করতে হাজির হন ওই জেলে। সেখানে তাঁর জন্মদিন উপলক্ষে কেক আর কফি খাওয়া হয়। তিনি জেলের নানা জায়গা ঘুরেও দেখেন। তবে হুইল চেয়ারে।

বৃদ্ধা ওই জেল ঘুরে দেখার সময় যে খুবই খুশি ছিলেন তাও তাঁর শরীরী ভাষায় ফুটে ওঠে। তিনি পরে জানান যে তাঁর জেলের নানা জায়গা ঘুরে দেখে খুব ভাল লেগেছে।

এদিকে শেরিফ অফিসের আধিকারিকরাও খুশি। তাঁরা জানান, ১০৪ বছরের ওই বৃদ্ধার ইচ্ছাপূরণ করতে পেরে তাঁরাও খুশি। কিন্তু সব ছেড়ে জেল ঘুরে দেখার ইচ্ছা হল কেন ওই বৃদ্ধার? তা অবশ্য জানা যায়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026