নিউ ইয়র্কের হাব আইল্যান্ড, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
দ্বীপ নামক ভূখণ্ডের সঙ্গে মোটামুটি সকলের পরিচয় আছে। চারধারে জলবেষ্টিত একটি ভূভাগ। যা সাধারণত সমুদ্রের মাঝে জেগে থাকে। আবার হ্রদ বা দিঘির মাঝেও এমন ভূখণ্ড দেখা যায়। দ্বীপ যে খুব বড় হয় এমনটা সাধারণভাবে দেখা যায়না।
তবে তা এতটা ছোটও হয়না যে সেখানে মাত্র একটা ছোট থাকার বাড়ি আর একটা গাছ থাকবে। আর এতেই পুরো দ্বীপে আর ভূখণ্ড বাকি থাকবেনা। তবে এমন দ্বীপ কিন্তু রয়েছে। রূপকথার গল্প বলে মনে হলেও এই দ্বীপটি রয়েছে।
পৃথিবীর সবচেয়ে ছোট বাসযোগ্য দ্বীপ। যেখানে ওই একটি ছোট বাড়িতে একটি পরিবার বসবাসও করে। দ্বীপে বাড়ি ছাড়া একটি গাছই জন্মানোর মত জায়গা রয়েছে। সেখানেই একটি গাছ হয়েছে। আর ঘরের সামনে সামান্যতম একটু মাটি রয়েছে জল শুরুর আগে।
এই দ্বীপটিতে ছোট্ট বাড়ি তৈরি করে ১৯৫০ সালে এক পরিবার থাকতে শুরু করে। দ্বীপটির আয়তন ৩ হাজার ৩০০ বর্গফুট। এমনই অবস্থা যে বাড়ি আর গাছ বাদ দিলে একটু ভুল পা ফেললেই সোজা জলে পড়তে হবে।
এই দ্বীপটির একটি সুন্দর নামও রয়েছে। যা তার এই আশ্চর্য আয়তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাম হল জাস্ট রুম এনাফ। যার অর্থ একটি ঘরই যথেষ্ট। তবে আরও একটি নাম রয়েছে এই দ্বীপের। নাম হাব আইল্যান্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের থাউজ্যান্ড আইল্যান্ডস চেনের একটি এই ক্ষুদ্রাতিক্ষুদ্র দ্বীপটি। যা পৃথিবীর এক আশ্চর্যও বটে। এই দ্বীপটি দেখতে অনেকে এখানে হাজির হন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…