World

মানসিক রোগীর খামখেয়ালিপনার বলি ৮, আহত ১১

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টে বেজে ৫ মিনিট। আততায়ীর দুরন্ত ট্রাক পিষে দিল ৮টি তরতাজা প্রাণ। মৃতদের মধ্যে ৫ জন আর্জেন্টিনার নাগরিক, বাকি ৩ জন মহিলা বেলজিয়ামের। আহত ২ শিশু সহ আরও ১১ জন।

নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ঘটনা। পালাতে গিয়ে ম্যানহাটন পুলিশের গুলিতে জখম হয় সইফুল সাইপভ নামে এক উজবেক দুষ্কৃতী। সে ভাড়ার গাড়ি ও উবের চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে সাইকেল লেন ধরে প্রচণ্ড গতিতে ছুটে আসে ট্রাকটি। সোজা ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে। ঘটনার আকস্মিকতায় ভয়ে ছুটোছুটি করতে থাকেন মানুষ। পরে পুলিশ ও স্থানীয় মানুষের সাহায্যে উদ্ধার করা হয় আহতদের। আততায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। গাড়ি থেকে পাওয়া গেছে জঙ্গি সংগঠন আইএসের পতাকা ও কিছু চিরকুট।

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, সইফুল নিউ জার্সি থেকে ট্রাকটি ভাড়া নিয়েছিল। সে মানসিক বিকারগ্রস্ত। এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত নেই। সইফুলের বিরুদ্ধে এর আগেও ট্রাফিক আইনভঙ্গের অভিযোগ উঠেছিল।

ট্যুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026